-
ছিন্নমুল
হালিমা বিনতে খালেক।রাত জেগে আজ বসে আছি
শীতে দিচ্ছে হানা,
কোলের ভাইকে রাখব কোথায়
নেইকো আমার জানা।দুই বছরে ভাইকে রেখে
মা যে গেল মরে,
খরের ছানীর ঘর খানাও মোর
ভাঙলো দারুন ঝড়ে।সেই থেকে আজ আছি পরে
ফুটপাতের উপরে,
খাই বা না খাই বেঁচে আছি
ভাই কে বুকে ধরে।পৌষের শীতে কোথায় যাব
তিন কুলে কেউ নাই,
বুকের উমে বাচিঁয়ে রেখেছি
আমার ছোট্ট ভাই।বলছি হে পৌষ করি মিনতি
দয়া মোদের কর,
আমার মত এ ফুটপাতে
যারা যাযাবর।পৌশের শীতে নিচ্ছে কেড়ে
দুই চোখের ই ঘুম,
খড় কুটোর ঐ একটু আগুন
দিচ্ছে মায়ের উম।ঘর কাপড়হীন বেঁচে আছি
আমরা ছিন্ন মুল,
এধরাতে জন্ম নেওয়া ই
হয়তো মোদের ভুল।8 Comments
Friends
Syed Farah
@syedfarah
abrar
@abrar
Md. Latiful safi diamond
@diamondsafi
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
Motiur Rahman Mizan
@dressed-human
মোঃ সাইফুল ইসলাম
@saif007
Fazilatun Nesa
@fazilatun-nesa
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
বিদ্রোহী !!!...........
@zunairah1917



অসাধারন