Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অনুপস্থিতি

    পাবলো নেরুদা
    [অনুবাদ]

    আমি তোমাকে গোপনে ছেড়ে এসেছি
    যখন তুমি আমার ভেতরে প্রবেশ করো, কাঁচের মতো,
    অথবা কম্পনের মতো, অথবা অবহেলিত,
    আমার দ্বারা তুমি আহত হও।
    অথবা ভালবাসায় মগ্ন হও, যেভাবে তোমার চোখ জীবনের উপহার অনুভব করে।
    যা আমি তোমাকে উপহার দিয়েছি।

    প্রিয়তমা,
    আমরা পরস্পরকে খুঁজে পেয়েছি।
    পিয়াসী, পান করেছি সকল জল এবং রক্ত।
    আমরা পরস্পরকে পেয়েছি ক্ষুধার্ত।
    এবং পরস্পরকে করেছি ক্ষত বিক্ষত।
    যেভাবে অগ্নি পুড়িয়ে ফেলে, আমদের ভেতরের ক্ষত।

    অপেক্ষা করো,
    আমাকে দিয়ো তোমার সৌন্দর্য।
    আমিও দেব তোমায়, একটি লাল গোলাপ।

    4
    3 Comments
Skip to toolbar