-
মন খারাপের মন ভালো নেই
লেখা মো মারুফ হাসানআমার খুব বেশি মন খারাপ হলে
আজকাল আমি আকাশের সাথে কথা বলি;
ভাবলেশহীন—মৌনতার ভাষায় স্রষ্টার সাথে করি আলাপ।
মন খারাপের বিষন্নতা নিয়ে শোনাই দুঃখবোধের বিলাপ।
কোনদিন কখনোই দুঃখের দিনেও হয় নী কারো দ্বারস্থ!
বিগত দিনে কিংবা আজও কারো এজলাসে শুধাব না
দুঃখবোধের দরখাস্ত!তারা কি জানে দুঃখ বোধের মানে?
কতোটা মেঘ হৃদয়ে জমা হলে চোখ মুছে নেয় কাজল,
কতোটা কান্নায় বুক ভারী হলে দুঃখবোধে মন করে টলমল!সব টুকু দিয়ে ভালোবাসলেও মানুষ অবলীলায় ভুলে যায়!
যেমন রাতের ভিতর থেকে বেরিয়ে আসা দিন জানে কোথাও একটুকু কালি মাখা নেই তার গায়ে!©মো মারুফ হাসান মাইয়ুফ
3 Comments
Friends
Eiasin Arafat
@eiasin-arafat
Ramim Alam Swapnil
@ramim-alam-swapnil
Al-Rashed
@al-rashed
Nahian Hasan
@hasan009
সা দি য়া (নন্দিনী)
@nandini
আর্য
@arjo
Redwan Khan
@redwan-khan
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
মুহাম্মদ সাইফুল ইসলাম
@mohammadsaifulislam



শেষ কটা লাইন খুব মনে ধরেছে! চমৎকার কাব্যিকতা!