-
আমার মাঝেমধ্যে মানুষ হতে ইচ্ছে জাগে
মানুষ কেমন অসংখ্য প্রশ্নে, অনুরাগে!
খুঁজে ফিরি আকাশ, অনুযোগে:
শুধুই ধাতস্থ হতে পৃথিবীর তটে
কতো সময় গেছে বটে!
মানুষের সহজিয়া যে মন
সে হৃদয় মানুষের আছে?
আমার গোপন হিয়ার
আলোকিত গোপন তমসার
আলো হতে ইচ্ছে করে!
নিংড়ে নিংড়ে একবারে
ভালোবাসার অভিসারে:
শুদ্ধ মানুষ তোমারে
খুঁজে পেতে ইচ্ছে করে।
আমার প্রায়শ হিংস্র পশুটারে
বদলাবদলির আঁধারে
আশ্চর্য কবিতার প্রহারে
সহজ মানুষ হতে ইচ্ছে করে!
আমি নিরংকুশ পতিত
আর আরোপিত
আরগ্য পেতে ইচ্ছে করে,
খুনী রুঢ় বাস্তবতা
শরীর মনে অসহিষ্ণুতা,
আমি খুঁজে ফিরি মানুষ
মানুষ জটিল, সহজ
কিংবদন্তি নিখোঁজ!
নিরংকুশ অভিযোগে।3 Comments
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
অমিত
@amitroy
তিতা ফুল
@nadia1
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com


আমার প্রায়শ হিংস্র পশুটারে
বদলাবদলির আঁধারে
আশ্চর্য কবিতার প্রহারে
সহজ মানুষ হতে ইচ্ছে করে! এই অংশটায় কেমন আটকে গেলাম। উপলব্ধিটা দারুণ!