Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    2 years, 4 months ago

    ক্ষমা করো দেবী
    _কিশোর কনক

    ভুল ছিলো দোষ ছিলো
    ছিলো অপরাধ তোমার-আমার।
    অসৎ হয়েছো নিজের কাছে যতোবার
    উগ্রপন্থী হয়েছি তোমার কাছে ততোবার।
    তোমার ছিলো নিরব থাকার দায়
    নিরব প্রতিশোধ কার পরানে সয়?
    অহর্নিশি ডেকেছি তুমি সাড়া দাওনি
    ঠকিয়ে আমায় জিতিয়েছো কাউকে
    নিষ্ঠুর যন্ত্রণা বুকে কেঁদেছি
    তুমি ফিরে চাওনি সাদাফুল
    তুমি আমার ভাগ বুঝিয়ে দিয়েছো
    অন্যজনে অনেকবার
    আমি ধিক্কার দিয়েছি আমাকে
    তবু তোমার কাছে ফিরেছি আবার।
    আমি অপরাধ করছি স্বীকার
    স্বীকার করছি সমস্ত অশ্নীল বাক্যবিলাপ
    আমাদের সম্পর্ক বিষপাতা হতো কী
    যদি অন্যজনে না জমাতে প্রেমের আলাপ?
    তবু সবিনয়ে বলছি ক্ষমা কোরো সাদাফুল,
    ক্ষমা করো
    আমার সমস্ত অশ্নীল শব্দের দায়।
    ক্ষমা করো প্রেমের দেবী আফ্রোদিতি
    সমস্ত জীবনের পাপ অর্পণ করলাম তোমায় পায় |

    তোমার অবহেলায় আমি ক্রুদ্ধ হয়েছি প্রতিবার,
    করেছি অশালীন শব্দের ব্যবহার।
    যদি আমার অবস্থানে থাকতে তুমি
    তবে নিঃশ্চয়ই তুমিও করতে অবিচার।
    আমি শতভাগ জীবন তোমাতে সঁপেছি
    তুমি বুঝতে বুঝতে বোঝোনি’
    তোমার গোপন চালাকিতে হয়েছি নষ্ট
    তুমি নষ্ট কথার কষ্টে কেঁদেছো সজনি।
    ক্ষমা করো সে সব অযাচিত পাপ
    আমি শুধরে নেবো আমাকে |

    এখনো রেখেছো তুমি নিজেকে গোপন
    ভাগ করেছো তোমায় বহু ভাগে।
    কতো নিষ্ঠুর নিয়তি আমার জন্য
    জীবন সাজালে কলঙ্কের দাগে।
    আমি বুকে হাত দিয়ে বলছি
    তোমার ভাগ কাউকে দিইনি কখনো
    কখনো হইনি অসৎ তোমার প্রেমে
    অথচ তুমি আমায় ঠকাচ্ছো এখনো।
    বদলাও নিজেকে কবিতার লাবণ্য
    রাখো হৃদয় সম্পাদিত হৃদয়ের দাবী|

    প্রাণপণ অনুরোধ করছি তোমায় সাদাফুল
    নমনীয় করো মন সৎ হও শতভাগ।
    ছেড়ে অহংকার রাজপথে নামো
    ফিরিয়ে নেবে নিয়তি সব অভিশাপ।
    আমি জীবনের সব দোষ
    সব ভুল অর্পণ করলাম তোমার পায়ে
    ক্ষমা কোরো সাদাফুল |

    যে তুমি কথার পরে কথা বলতে
    সে তুমি আর নিওনা নিরব থাকার দায়।
    নিঃশ্চয়ই জানো কথাতেই চলে দুনিয়া
    কথাতেই যুদ্ধ কথাতেই সব সমাধান হয়।
    মানলাম আমার ছিলো সব দোষ
    ক্ষমা করো সব অপরাধ
    ফিরে এসে জীবনে আবার |

    15, February 2024 | Kumilla Town

    উৎসর্গ : সাদাফুল

    𝙆𝙞𝙨𝙝𝙤𝙧 𝙆𝙖𝙣𝙤𝙠

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar