Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • হারানোর অরণ্যে
    পাবলো নেরুদা
    [অনুবাদ]

    হারানোর অরণ্যে, আমি একটি পাতা ছিঁড়ে হাতে তুলে নিলাম।
    সে মৃদু স্বরে কথা বলছিলো আমার ঠোঁটের স্পর্শে।
    যেমন বৃষ্টির শব্দ, ভাঙা বেল অথবা পোড়া হৃদয়।
    যেন তা অনেক দুরের পৃথিবীর, মাটির নিছে লুকোনো।
    হেমন্তের আর্তনাদ অথবা পাতা ভেজা পত্র গুচ্ছের অন্ধকার।
    এই হারানোর অরণ্যে ঘুম ভেঙ্গে আমি দেখি, আমার পায়ের নিচে এর বসন্ত খেলা করে
    আমার সচেতন মস্তিষ্কে প্রবেশ করে।
    যেন তা আমার ফেলে আসা অতীতের মত আর্তনাদ করে ডাকে।
    আমার ভুলে যাওয়া মাতৃভূমি, তখন আমি থেমে গেলাম, যেমন মুসাফির সুরভী বাতাস।

    4
    4 Comments
    • এই হারানোর অরণ্যে ঘুম ভেঙ্গে আমি দেখি, আমার পায়ের নিচে এর বসন্ত খেলা করে
      আমার সচেতন মস্তিষ্কে প্রবেশ করে।
      যেন তা আমার ফেলে আসা অতীতের মত আর্তনাদ করে ডাকে।- এ অংশটা উল্লেখযোগ্য আমার কাছে। ভালো লাগলো।

Skip to toolbar