-
কবিতার দেন-দরবার ০৩
শব্দগুলো ভীষণ রকমের জীবন্ত — জানতাম না।
এরাও কথা বলে। গান গেয়ে শুনায় মস্তিষ্কের চারপাশে।
এরা যুদ্ধ করে — ক্ষত-বিক্ষত করে মানুষের হৃদয়।
কতো অস্তিত্বহীন স্বপ্ন এরা পুড়িয়ে দিয়েছে
সেই হিসাব ওরা রাখতে দেয়নি। কারণ ওরাও নাকি হৃদয় পুষে।
কষ্ট পায়।
এক মানুষের হাত চেপে অন্যজনের বিচ্ছেদ ঘটায়।
আমার সাথে ভীষণ ঝঞ্চাট ওদের।
বইয়ের তাকে — আলমারির ভাঁজে এরা শুধু অনর্গল বকে
এই সেদিন ভেবেছিলাম; তোমায় কিছুই বলবো না।
অথচ বিক্ষুব্ধ শব্দেরা আমায় ঘুমুতেই দেয়নি সারাটা রাত।
বলো! ওদের না ডেকে আর পারি!
তোমারও কি কখনো এমন হয় — শব্দগুলো ছুটে আসতে চায়?
তুমি বরং ওদের পাঠিয়ে দিয়ো।
জানোই তো, ওরা নির্বোধ। ঠিক ভালোবাসার মতো।3 Comments
Friends
আহমেদ আরভিন
@sweetsohely
Masfi K
@masfi-mohammad
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
MD HAFIZUR RAHMAN
@mdhafizurrahman1
Jannatun Nur
@jannatun-nur
রানা আহম্মেদ নীল
@ranaahmednill
Anik Biswas
@anikbiswas
Abul Hasan Tuhen
@abulhasantuhen
AdabenTatali
@adabentatali



কবির কলমে আটকে কবিতার খাতায় জব্দ হোক শব্দেরা। তারপর একটা নীল খাম হোক তার ঠিকানা।