-
পাওয়া না পাওয়া
_______________নীলমনি লতায় ছাওয়া
সাদা বাড়িটি’র প্রবেশ দুয়ার
এই পা দুটির খুব বেশী পরিচিত ।
বিনা দ্বিধায় অকুতভয়
পথ চিনে ঠিক পৌঁছে যায় তোমার ছায়া অবধি ।
সে বাড়ির আনাচে কানাচে কিংবা
অতি একান্ত অন্দরমহল !
ঝুল বারান্দা থেকে ছাদ অথবা
সেই বকুল তলা ,
বাধানো শাঁনে – যেখানে বকুল ফুলের
পুরু নরম গালিচা বিছানো !
আরোও ছিলো কিছু ,
বাড়ির পেছনটিতে একটি সোনালু আর একটি জারুল
দোহে কি অদ্ভুত সখ্য দেখেছে এই দু’টি চোখ ।
পথ অনেক ছিলো চলবার,
তবুও তোমার পথেই ফিরে গেছি বার বার ।
কিছু নরম দূর্বায় জড়ানো
এর পর দুর্গম থেকে দূর্গমতর ,
পথের তীক্ষ্ণ কাঁকড়ে
ক্ষত বিক্ষত সে পথ রক্তে সেজেছে বহুবার ।
ছায়া ছাড়িয়ে কায়ার আশে
কতই না দিন হয়েছে রাত !
রাত আলতো চোখ মেলেছে ভোরের ক্রোড়ে
তবুও তোমায় পাওয়া হলোনা ,
হবেনা তোমায় পাওয়া
কখনোই আর ।4 Comments
Friends
Imamul Islam
@imamul-islam
Jubak Anarjo
@abu-haanif
সা দি য়া (নন্দিনী)
@nandini
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Eva-Sarker
@eva-sarker
Muhammad Ashraful-Alam
@muhammad-ashraful-alam
akash-
@akash-2
Md Riad-Khandoker
@md-riad-khandoker
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful


খুব বিষণ্ণ কবিতাখানি… ভীষণ ভালো লাগলো। 🖤