Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • তুমি আমায় দেখেছো বৃষ্টিতে ভিজে ভিজে হেঁটে যেতে,
    মিছিলের সম্মুখে আগুনের মশাল হাতে,
    কোন ধর্ষিতা কিশোরীকে কোলে নিয়ে সিঁড়ি ভেঙ্গে উঠতে,
    গভীর রাতে এই নষ্ট নগরীর রাজপথে একা হেঁটে যেতে।
    আমায় দেখেছো অভুক্ত দুপুরে রিক্সার দোকানে ভাত খেতে,
    বিনিদ্র রজনী একাকী পার করতে।
    আমি তোমাকে এনে দিয়েছি নতুন ভোরের স্বপ্ন,
    সহস্র গোলাপের সৌরভ,
    দেকেছো কিশোরীর সম্ভ্রম রক্ষা করতে কি প্রবলক্রোধে উন্মত্ত,
    আবার বাউল গানের সুরে মূর্ছনায় মুগ্ধ হতে।
    তবু আমি তোমার নই না তুমি আমার।

    3
    2 Comments
Skip to toolbar