-
মেনে নিলেই শান্তি আর মনে নিলেই অশান্তি’
জানি,তবু মেনে নিতে পারিনি-পারছিনা-পারবোনা।
অতঃএব যথারীতি ‘মনে’ নিতেই হচ্ছে।
মাত্র পাঁচদিন আগে লেখা গান এখনি জীবনবিমুখ
নিজের সাথেই মিলছেনা নিজের গান।
গান সময়ের সাক্ষী,তুমিও শুধুমাত্র সময়ের সাক্ষী
হতে এসেছিলে ব্যর্থ কবির জীবনে
এসেছিলে সময়ের ক্ষত হতে।তুমি বুকে পা রেখে
চলে গেছো,কিন্তু তোমার দেয়া ক্ষতদাগ
কোনদিন মুছবেনা।
জীবনের সেরা গান গুলো তোমার বিরহে সৃষ্টি
যদিও সে গান আমি নিজে আর কখনো গাইতে
পারবোনা,মিলবেনা সে গানের কথা জীবনের সাথে।জীবন একই রেখে সময়ের কক্ষপথ
ঘুরে একবার নয় বহুবার বদলায় মানুষের জীবন।
যদিও আমি হয়তো মানুষ নই তোমার দৃষ্টিতে
কারণ জীবনের কোনো বাঁকেই আমার বদলানো
হয়নি।কোনো কারণেই বিবেকের নির্দেশ অমান্য
করিনি,অসৎ হইনি কোনো কারণেই।
তুমি জানতে আমার মুখের কথা মিথ্যে হয়না
কোনো কারণেই চরিত্রহীন হইনা।
তুমি জানতে সত্য এবং ঈশ্বর একত্রে থাকেন
তাই দিনশেষে মানুষের মতো বাঁচি|সম্পর্কে খারাপ দিন আসতেই পারে,কথা বলতে হয়
কথা দিয়েইতো তামাম দুনিয়া চলে।
চুপ করে থাকা কোনো সমাধান হতে পারেনা
বহুবার বলেছি তোমায়।পূঁথীগত বিদ্যা তোমাকে
দিনেদিনে মহামুর্খতে রুপান্তরিত করেছিলো
তাই আমার কোনো কথার আক্ষরিক অর্থ
তুমি কোনদিনই বুঝতে পারোনি।
তোমার অহংকারী মন
কখনোই আলোচনায় আসেনি।
তোমাকে জীবন না বুঝিয়ে যদি কোনো বকলম
নারীকেও জীবন বুঝাতাম
সে আমার বুকে পা রেখে ছেড়ে যেতোনা।
সে দুঃখ থেকেই যাবে সারাজীবন অন্তরে|ভালোবাসা মাপার কোনো যন্ত্র নেই
প্রেমকে ছুঁয়ে দেখার মন্ত্র নাই।তাই তোমাকে
বোঝানোই গেলোনা কবির ভালোবাসার বিশালতা
চোখের মাপের আকাশের চেয়ে অনেক বেশী বড়।
হেরে যাবার পরে সবাই বুঝতে শেখে
তখন বুঝে আর হবে কী?
তুমি অসৎ হয়েছো একজীবনে বহুবার
তাই জিতে গিয়েও জীবনের শেষবাজী নিকৃষ্টভাবে
হেরে বসে আছো,যার কোনো সমাধান নাই।
হেরেছি আমি,
তবে আমার সান্ত্বণা আছে,আমি
তোমাকেঠকাইনি কখনো কোনদিন কোনোভাবে।
তুমিই শেষ পর্যন্ত ঠকালে আমায়
যদিও আমাকে ঠকাতে গিয়ে তুমি এভাবে
পস্তাবে তা আমি সত্যিই চাইনি|চোখের দেখায় ভুল হয়,তাই তোমাকে মনের গহীন
চেনাতে চেয়েছি সারাজীবন।
তুমি অহংকারে পা রাখতেনা মাটিতে,যদিও
এখন থেকে সেই মাটিতেই তোমাকে
কৃতদাসীর মতো খাটতে হবে গুরুত্বহীন সংসারে।
সময় আসলে সর্বোচ্চ বিচারক
মাত্র পাঁচদিনেই তোমার অহংকার রাস্তার ধুলায়
মিশিয়ে দিয়েছে সময়
আমাকে কিছুই করতে হয়নি,অভিশাপও না।
পস্তানোর পরে শিখলেই বা কি আর না শিখলেই
বা কি?
তোমার জন্য থাকছে আমরণ কৃতদাসীর জীবন
অভিবাদন তোমাকে কবিতার নায়িকা
কৃতদাসীর অঙ্গরাজ্যে তুমি নিকৃষ্টভাবে জীবন
যাপন করো।তোমার সারাজীবনের অহংকারের
শাস্তি এটাই।শুভ কামনায় পাপ মোচন হয়না
তাই তোমাকে শুভ কামনা জানাচ্ছিনা|আমি যেকোনো শর্তেই হোক বেঁচে থাকবো এরপর
যেকোনোভাবেই হোক
সফলতার সর্বশেষ সিঁড়িতে পা রাখবো।
দুঃখ শুধু জীবনের এইসব বিভৎস্য দিনরাত্রি
আমি মেনে নিতে পারছিনা।
ভালো হও মন্দ হও চিন্তা জেতনায় তোমাকেইতো
চেয়েছিলাম প্রাণপণে।তুমি বুঝলেনা কিছুতেই
কে তুমি কি তুমি আমার জীবনে।
এরপর কখন কার কি হবে জানিনা
তবু যদি কোনোভাবে সম্ভব হয় একবার ফিরে চেয়ো
ফেলে আসা পথে ভুল করে।
আমি ফুল ছড়িয়ে রাখবো তোমার পথে
কথা দিলাম।তুমি জানো,আমার মুখের কথাই দলিল|জীবন বদল করা যায়না,সে ব্যর্থ প্রচেষ্টা করবোনা
তাই।যদি পারো
জীবনধারা বদলে নিও আরেকবার।
যে নারী বহুকাল কবির কথা শুনে বাঁচে
কবির বুকে পা রেখে তুচ্ছ কোনো পুরুষের সংসারে
সে নারী অভিশপ্ত চিরকাল।
তার আর কোনোকালেই সুখি হওয়া হয়না।
প্রতিটি নিঃশ্বাসে কবির কথার দৈব্যবানীর মতো
ভেসে আসে অন্তর আত্মায়।
তোমার আর পৃথিবীর কারো কথায় প্রশান্তি
মিলবেনা প্রাণে।আর কোনোকালেই
তোমার নাম কেউ লিখবেনা গান কবিতায়
তুমি অভিশপ্ত হয়ে যাবে নিজের কাছে।
যদিও কৃতদাসীর জীবন এমনই
আমার বারবার মনে হয় প্রতিটি মানুষের মেধাবী
হওয়া প্রয়োজন।
একাডেমিক শিক্ষা তো তোমার মতো মহামূর্খ’র
জন্ম ও দেয়।
আহা যদি একটুও মেধাবী হতে
আমার গুরুত্ব বুঝতে
গান ববিতার অর্থ বুঝতে
তোমার প্রতি আমার নির্মোহ ভালোবাসা বুুঝতে
ছেড়ে চলে যেতেনা|এখন সেসব শুধুই স্মৃতি
বাকিটা জীবন তুমি অন্যকারো অবহেলায় বাঁচবে
ঠিক যতোটা অবহেলায় বেঁচেছিলাম আমি
ঠিক যতোটা অবহেলা করছো তুমি আমাকে
ফিরিয়ে দেবে সময় তোমায় ঠিক
অবহেলা চারগুন।
আমি তোমাকে ক্ষমা করলাম না
অভিশাপও দিচ্ছিনা।
তোমার বিচারও চাচ্ছিনা
প্রতিশোধও নিচ্ছিনা
তোমার নতুন প্রণয়ের শেষ মুহুর্ত পর্যন্ত
তুমি অসুখি ছিলে
দেখে মনে হচ্ছিলো
ফুলের বাগিচা ছেড়ে আমাজন জঙ্গল পেয়েছো।
তোমার মনের মতো হয়নি জানি
তোমার নতুন জীবন সঙ্গী।
আমাকে ফাঁকি দিতে চেয়ে
নিজেই শুভঙ্করের ফাঁকিতে পড়ে গেছো।
সির্ধান্ত নিতেও শেখোনি জীবনে
আর প্রতিবাদ করতেও না
আহা এ কী করুণ দৈন্য তোমার জীবনে।
ক্ষমা করুন ঈশ্বর
বৃথা আর বাক্যবিলাপ করতে পারছিনা |গীতিকবি : 𝙆𝙞𝙨𝙝𝙤𝙧 𝙆𝙖𝙣𝙤𝙠
Date :Sat’day 6:10 Pm
16 March 2024 | Dhaka

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali

