Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • শিক্ষা
    মায়া অ্যাঞ্জেলো
    [অনুবাদ]

    আমি ক্রমশ মৃত্যুর দিকে ধাবমান।
    আমার শিরাগুলো শুকিয়ে এসেছে যেমন ঘুমন্ত শিশুদের মুঠো হাত,
    পুরনো কবরের স্মৃতিস্মারক,
    পচে যাওয়া মাংস আর কেঁচোদের দল কিছুই আমি ভয় পাই না।
    অতীত এবং শীতল পরাজয় আমার মুখের বলি রেখায় বাস করে।
    তারা আমার চোখ তন্দ্রাচ্ছন্ন করে কিন্তু আমি ক্রমশ মৃত্যুর দিকে ধাবমান।
    কারণ আমি জীবনকে ভালোবাসি।

Skip to toolbar