Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • খাঁচার পখি কেন গান গায় তা আমি জানি
    মায়া অ্যাঞ্জেলো
    [অনুবাদ]

    বনের পাখি বাতাসে ভোর দিয়ে ভেসে যায়।
    যতক্ষণ না এই স্রোত শেষ না হয় এবং তার পাখাকে ভেজায় সূর্যালোকে।
    এবং সে আকাশকে নিজের সাম্রাজ্য বলে ঘোষণা দেয়।
    কিন্তু খাঁচার পাখি তার ক্রোধের গারদের ভেতর দিয়ে দেখে।
    তার পাখা ছেঁটে দেয়া হয়েছে এবং তার পায়ে শেকল বাঁধা আছে।
    খাঁচার পাখি গায় অদেখা জিনিসের জন্য যা সে চায়।
    খাঁচার পাখি মনের ভয়ে গান গায়।
    তার গান শোনা যায় ওই দূর পাহাড়ের চুড়া থেকে,
    সাম্যের গান, স্বাধীনতার গান।
    বনের পাখি ভাবে , তারপর আরেক্তি বাতাসের মেঘে ভোর দিয়ে উরে চলে,
    সে নিচে তাকায় দেখে ওই ক্লান্ত দুর্বল কেঁচোদের।
    এবং সে আকাশকে নিজের সাম্রাজ্য বলে ঘোষণা দেয়।
    অন্য দিকে খাঁচার পাখি স্বপ্নের গোরস্থানে দাঁড়িয়ে গান গায়।
    তার ছায়া দুঃস্বপ্নের ভেতর থেকে ডাক দেয়।
    তার পাখা ছেঁটে দেয়া হয়েছে এবং তার পায়ে শেকল বাঁধা আছে।
    তাই সে আবার গান গাইবার প্রস্তুতি নেয়।
    খাঁচার পাখি গায় অদেখা জিনিসের জন্য যা সে চায়।
    খাঁচার পাখি মনের ভয়ে গান গায়।
    তার গান শোনা যায় ওই দূর পাহাড়ের চুড়া থেকে,
    সাম্যের গান, স্বাধীনতার গান।

    3
    2 Comments
Skip to toolbar