-
কিছুদিন আগে ফিওদর দস্তয়েভস্কি এর একটি বই পড়লাম। A Gentle Creature. বাংলায় অনুবাদ করা হয়েছে নিরীহ। মনে রাখতে হবে বইটি লেখার সময় সোভিয়েত ইউনিয়ন এক প্রবল অর্থনৈতিক দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে। প্রতি দিনই সংবাদ পত্রে আত্মহত্যার খবর। অনেকেই হতাশার ভেতর দিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে বইটি লেখা। গল্পটি শুরু হয় এক তরুনীর আত্মহত্যার পর থেকে। সে মা মেরির আইকন বুকে নিয়ে জানালা থেকে লাফ দেয় এবং আত্মহত্যা করে। গল্পের শুরু এই ঘটনার পর থেকে। তার চল্লিশ ঊর্ধ্ব স্বামীর বয়ানে আমরা উপন্যাসটিসম্পর্কে জানতে পারি। তরুনীর বয়স ষোল থেকে আঠারো। সে ক্ষেত্রে কিশোরী বলা যায়। ছোট বেলায় বাবা মাকে হারিয়েছে। বড় হয়েছে খালার বাসায়, যারা অত্যন্ত কদর্য স্বভাবের অধিকারী। স্বামীটি একজন বন্ধক ব্যাবসায়ি, সচ্ছল, উচ্চবিত্ত। তরুণ বয়সে সেনা বাহিনীর হয়ে কাজ করত। কিন্তু একদিন ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ না মানায় তাকে ছাঁটাই করা হয়। বলা হয় সে রেজিমেন্টের জন্য কলঙ্ক এবং ভীতু। তারপর সে অনেক কষ্টে নিজের ব্যবসা দাঁড় করায়। রাশিয়ার প্রেক্ষাপটে বন্ধকদারদের কাছে সবাই গেলেও সাধারন মানুষ তাদের ঘঘৃণা করে কারণ তারা সম্পদ কুক্ষিগত করে রেখেছে। এরকম অবস্থায় নায়িকা এই ব্যাক্তির কাছে বন্ধক রাখতে যায়। মনে মনে সে তাকে পছন্দ করে না। কিন্তু সে বাধ্য। গল্পের নায়ক ধীরে ধীর মেয়েটির প্রতি আসক্তি অনুভব করে এবং একদিন তাকে বিয়ের প্রস্তাব দেয়। প্রচুর দেনমোহর এবং ঋণ শোধ করে সে তাকে বিয়ে করে। কিন্তু মেয়েটি অন্যরকম। সে প্রতিবাদী। এভাবে গল্প এগিয়ে যায় । নায়ক মনে মনে নায়িকার ভালোবাসা এবং বাধ্যতা কামনা করে। গল্প এগিয়ে যায়। এক সময় নায়িকা নায়কের অতীত সম্পরকে জানতে পারে, এবং তার মনে হয় সে একজন ভীরু, কাপুরুষ ব্যাক্তির সাথে সংসার করছে। এক পর্যায়ে সে একটি রিভালবার নায়কের কপালে ঠেকায়। কিন্তু তখন স্বামীটি হতভম্ব হয়ে যায়। সে বুঝতে পারে এত কিছু করেও সে মেয়েটির মন জয় করতে পারে নি । ঘটনাক্রমে নায়িকাটি তাকে গুলি করতে পারে না কারণ স্বামীটি চুপ করে থাকে। স্বামীটি বঝাতে চায় সে ভীরু নয়, সবই রেজিমেন্টের বানানো কাহিনী। তারপর সে ঘর থেকে চলে যায়। এবং নায়িকাটি অসুস্থ হয়ে পরে। স্বামীটি ভাবে অবশেষে সে তার স্ত্রীর সাথে চলমান যুদ্ধে জয়ী হয়েছে। কিন্তু মেয়েটি মারাত্মক ভাবে মানসিক আঘাত পায়। সে অসুস্থ হয়ে পরে, তখন তার জামাইটি দূর থেকে তার সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলে। এভাবে একটি শীত পার হয়ে যায়। কিন্তু উপন্যাসের শেষ দিকে যেয়ে স্বামীটি বুঝতে পারে সুস্থ হবার পরেও একবারের জন্য মেয়েটি তার কথা মনে করে নি। তখন সে বাক্রুদ্ধ হয়ে যায়, এবং তার স্ত্রীর কাছে নতজানু হয়। ভালোবাসা মিনতি করে। কিন্তু তার পর দিনই নায়িকাটি আত্মহত্যা করে মা মেরির আইকন বুকে নিয়ে। সুখপাঠ্য একটি উপন্যাস। সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটের থেকেও প্রবল হয়ে উঠেছে মানসিক দ্বন্দ্ব। শেষ দিকে কেমন এক অবসাদ, এক নিরর্যাথকতা। যাকে বলা হয় Absurdity. আমি সাহিত্য সমালচক নই। তবে বইটি পড়ে বিস্মিত হয়েছি এই নিরর্থকতার জন্য। হয়ত এখানে লেখকের অসামান্য প্রতিভা। সুখপাঠ্য। পরে দেখবেন সকলে। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সকলকে। ভাল থাকবে শুভকামনা। বিদায়।
1 Comment
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

মানসিক দ্বন্দ্বের যে ব্যাপার টা… এটা থেকে সবাই বের হয়ে আসতে পারেনা। কেউ কেউ নিজেকে পজিটিভিটির সাথে জড়িয়ে নিয়ে বের হতে পারে… কিন্তু সার্বিক বিষয় টা হচ্ছে যে প্রতিবেশে সে বড় হচ্ছে বা থাকছে… তার মনঃসত্ত্বায় ওই পরিবেশেরই বিরুপ প্রভাব..যার ফলে সে নিজেকে পজিটিভিটির সংস্পর্শে আনতে পারেনা… আমি জানিনা আমার কথাটার যুক্তিকতা কার কাছে কতোটুকু!!! তবে নিজের জন্য আমার এমনই মনে হচ্ছে কয়েকবছর যাবত 🙂