Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • বয়সের হাসি
    মায়া অ্যাঞ্জেলো
    [অনুবাদ]

    তারা অতিবাহিত করেছে তাদের কৃত্রিম হাসির দিনগুলি,
    যখন তারা ঠোঁট চেপে হেসেছিল।
    তাদের বয়সের ভারে বেঁকে যাওয়া ভ্রু গুলো।
    বৃদ্ধ লোকেরা যখন হাসে তখন তাদের সারা দেহ কাঁপে।
    তারা চিৎকার করে এবং কিছু না বলেই চলে যায়।
    যখন বৃদ্ধরা হাসে তখন তারা জগতকে মুক্ত করে।
    তারা জানে অতীূতের সুখ এবং দুঃখের স্মৃতিগুলো।
    তাদের ঠোঁটের পাশে লালা জমে থাকে।
    তাদের মাথাগুল বয়সের ভারে নিচু হয়ে আসে।
    কিন্তু তাদের কোল ভর্তি স্মৃতি।
    যখন বৃদ্ধরা হাসে, তাদের মনে পড়ে ব্যাথাহীন মৃত্যুর প্রতিশ্রুতি।
    এবং তারা জীবনকে উদার মনে ক্ষমা করে দেয়।

    3
    2 Comments
Skip to toolbar