-
আঁধারের যাত্রী আমি
জান্নাতুল ফেরদৌসীআঁধারের যাত্রী আমি!
অসীম কারুকাজের কুণ্ডলী তরী
গোল হয়ে ঘুরে বেড়ায় আঁধারের মায়ায়;
যখন যেখানে মানায়, সেখানেই যেন বসিয়ে দেয় আমায়।
কত অদ্ভূত নাম তার;
আঁধার,তিমির,অমানিশা,তমসা,তম,তমিস্র,অমা,
অন্ধকার,শর্বর আছে বুঝি আঁধার নকশায় জমা।।
নিষ্প্রদীপ,নিরালোক সবার’ই যাত্রী আমি!
তমসায় খাপ খাওয়াতে পারি ঢের…
তবে দূর থেকে দূরে কুয়াশায় ঘেরা দুরাশা,
আলোপথে টেনে দেয় হাতছানি ফের!
ক্ষণকালো রজনী কাটিয়ে উঠতে না উঠতেই
আঁধারে ঢাকা পড়ে খোদাই করা মনের যত স্বপ্নরাজী!
মাঝে মাঝে মনে হয়,সব যেন সৃষ্টির কারসাজি।
ভেবে কী লাভ! দেখি যা তার সবটাই তো ঝলসানো ক্ষণকালের অনুতাপ।
মাটিতে মাটিতে কিছু সময় যুগল বন্ধনে,
যেন তারা মেতে ওঠে স্বপ্নের খেলায়;
আবারও মিলে যায় একাকী বিষন্ন মাটির ঢেলায়!
এই তো সেদিন, আমিও সেজেগুজে বসে ছিলেম সোনা বাঁধা খাটে,
মিষ্টি মিষ্টি কল্পনা আর স্বপ্ন ছিল মাপ ছাড়া কারুপটে।
থাকে নি-কো, সেই কল্পনায় মোড়া স্বপ্ন;
দুমড়ে মুচড়ে শ্মশানে ঠাঁই মেলে নিরালোকের কোটর দ্বারে…
হয়েছিলেম সেদিন থেকে, আঁধারের যাত্রী আমি বারেবারে!4 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 March 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t



চমৎকার শব্দের বুনট… 💙