Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    2 years, 2 months ago

    দরিদ্র মন
    _কিশোর কনক

    না রে জীবন মানুষ এখন
    মনবাড়িতে থাকেনা’
    না রে জীবন মিথ্যে ভূবন
    মানুষ কথা রাখেনা।
    মানুষ এখন মৃতপুরী
    দিনে ঘুমায় রাতের পরী
    মানুষ মানেই মিথ্যাবাদী
    মানুষ মানে ধোকা।
    মানুষ মানে অন্ধকারে
    চার দেয়ালের বন্দী ঘরে
    রাতের মতো একা |

    মানুষ মানে প্রতারক
    মানুষ মানেই স্বার্থপর
    মানুষ মানেই বুকের ভেতর
    স্বার্থে গড়া বাড়িঘর।
    মানুষ মানেই মানুষ ঠকায়
    মানুষ মানেই বিবেক বিকায়
    মানুষ মানেই হাজার টাকার
    নোটের লোভে অমানুষ |

    মানুষ মানেই অহংকারী
    মানুষ মানে দেহমন ভারী
    মানুষ মানেই আখড়া পাপের
    মনে মনে ঠিক ভিখারী।
    মানুষ মানেই অসৎ হবে
    মানুষ মানেই ছেড়ে যাবে
    মানুষ মানেই ব্যাভীচারী
    সুযোগে হয় অমানুষ |

    মানুষ মানেই ভেতর বাহির
    চরিত্র দুই মুখোশখেলা।
    মানুষ মানেই মধ্যরাতে
    স্বপ্নে ঘরের দরজা খোলা।
    মানুষ মানেই মোমের পুতুল
    মানুষ মানেই নরকের ফুল
    মানুষ মানেই কামনার গন্ধে
    ভেতরে ঠিক অমানুষ |

    মানুষ মানেই বদলে যাবে
    মানুষ মানে ঠিক ঠকাবে
    মানুষ মানেই নিজের আখের
    সময় মতো ঠিক গোছাবে।
    মানুষ মানেই মৃত্যু-কবর
    কেউ নেবেনা কারো খবর
    মানুষ মানেই নিজের নিজে
    নিজের কাছেই অমানুষ |
    __________
    মানুষ হয়ে লাভ কী হলো
    সেইতো মানুষ ঠকালো
    স্মৃতি প্রীতির মিনার ভেঙে
    ঠিকই ছেড়ে চলে গেলো|

    মানুষ হবার ইচ্ছে এখন
    বাঁচতে বাঁচতে বাঁচেনা
    মানুষ হতে হতে দেখি
    নিজের মুখ আর হাসেনা|

    আমরা মানুষ মিথ্যে মানুষ’
    মুখেই বলি ধর্মকথা
    অন্তরে ঠিক হারেমখানা
    পাষানে তাই ঠেকাই মাথা|

    আমরা মানুষ ভাবের ঘরে
    চুরি করি চুপিসারে
    আমি হত ‘দরিদ্র মন’
    প্রাণপণে চেয়ে পাইনি তারে|

    আমরা মানুষ’ নগ্নদেহের
    পূজারী ঠিক সব সেয়ানা
    আমাদের চোখে মুখে
    ঝরে ঝরে পড়ে কামনা।
    আমরা মানুষ মনের মূল্য
    দিতেই জানিনা |
    𝙆𝙞𝙨𝙝𝙤𝙧 𝙆𝙖𝙣𝙤𝙠
    29, March 2024 | Dhaka

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar