Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    2 years, 2 months ago

    মুখের মূল্য
    _কিশোর কনক

    এতোদিনে তোমার তুমি ক্ষতবিক্ষত
    প্রতারণা করে
    আমার বুকে পা রেখে দ্বিতীয় পুরুষের সঙ্গে
    ঘর বাঁধার পরে’
    ফুলেল বাসর সুখ-সহবাস
    জীবন যৌবন আদান-প্রদান
    একসাথে ঘুম
    একসাথে খাওয়া
    তেপান্তরের হাওয়া,জানি সম্পন্ন সব।
    তুমি সুখি হতে গিয়েছো নারী
    দ্বিতীয় পুরুষের বীর্যে
    কামনার লালাবিষ মাখতে শরীরে।

    এরপর তোমাকে চাইতে
    পৃথিবীর যেকোনো প্রেমিকের ঘেন্না করবে খুব
    কারণ,
    তোমার যে মন জীবন যৌবন
    রাখতো আমায় স্পর্শ-আলিঙ্গনে
    তোমার সেই বুকে ভিন্ন পুরুষ
    রাখোনি কথা তুমি অমানুষ’
    তবু সেই তোমাকেই যেকোনো শর্তে
    যেকোনো ভাবে মাটির মর্তে
    প্রাণপণে চাই এখনো রোজ।
    কারণ তোমার দেহের মোহ
    কখনো ছিলোনা দেহের ভেতর
    মনের মোহে অন্ধ হয়ে
    কাটিয়ে দিলাম দুইটি বছর।

    মুখের মূল্য’
    শুধুই তোমার মুখের মূল্য আমার কাছে
    এক পৃথিবীর সমান’
    বৈধ-অবৈধ যেকোনো পথে
    তুমি ফিরে আসো
    অথবা যদি
    আমি বাধ্য করতে পারি ফেরাতে তোমায়’
    তবে
    কপালে যদি ঈশ্বরের অভিশাপও জোটে
    ধর্ম এবং ধর্মগ্রন্থ যদি
    একযোগে আমায় অভিশাপ দেয়
    যদি এক চেনা জানা সবাই দাঁড়ায় বিপক্ষে’
    তবু আমি ফেরাবো তোমায়’
    না হয় কারো ব্যবহৃত শরীর
    আমি কোনদিন ছুঁয়ে দেখবোনা
    না হয়
    তোমার মুখের দিকে চেয়ে কাটিয়ে দিলাম
    জীবনের সমস্ত কলঙ্কিত বসন্ত
    তবু তোমাকে ফেরাবো আমি
    তোমার ভীষণ অনিচ্ছাতে |

    আমি সবিনয়ে মেনে নেবো
    অনন্তকাল নরকবাস।
    বেঁচে থাকতেই যখন সাত নরক যন্ত্রণা
    আর সাত চিতার আগুনে পুড়লাম
    তখন মৃত্যুর পরের স্বর্গ নরক
    এখন আমি ভাবতে চাইনা কিছু |

    আমি জীবনের শেষ বাজী হারবোনা
    হারতে পারবোনা।
    তুমি যদি সবিনয়ে ক্ষমা প্রার্থনা করে
    চলে যেতে
    আমি তোমাকে নিঃশর্ত ক্ষমা করতাম
    বুকের ভেতর দুমড়ে মুচড়ে যেতো |

    কামনার লোভ আমি ছেড়েই দিয়েছি
    তবু তোমার দাবী ছাড়তে পারিনি।
    তোমার দাবী আমি ছাড়বোনা’
    যদি কলমের দাবী ছাড়তে হয়
    তবুও না।
    আমি মেনেই নিয়েছি
    আমার জীবন ধ্বংস হয়ে যাবে
    এক পৃথিবী বিপক্ষে দাঁড়াবে
    ধিক দেবো নিয়তি’
    তবু আমি তোমাকে মুক্তি দিলামনা
    এক পৃথিবীর বিনিময়েও
    আমি তোমাকে ক্ষমা করলামনা।

    29 March 2024 | Dhaka

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar