Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • তুমি এই নগরীর সম্রাজ্ঞী,
    মনে পড়ে আমায়?
    আমি তোমার প্রিয় সন্তান।
    আজ সত্য বলার অপরাধে তুমি আমায় দিয়েছ মৃত্যুদণ্ড।
    কিন্তু আমি হলাম খাঁচার পাখি,
    যার গান দূর পর্বতের শিখর থেকে শোনা যায়।
    আমি গান গাই রাস্তার কোণে পড়ে থাকা ধর্ষিতার নগ্ন দেহ দেখে,
    আমি গান গাই যুবকের রক্তাক্ত লাশ দেখে।
    মনে পড়ে আমায়?
    আমি তোমার প্রিয় সন্তান।
    কি দেবে আমায় তুমি?
    কিছু দেবার ক্ষমতা আছে আদৌ?
    আমি হলাম খাঁচার পাখি।
    গলা ছেড়ে গান গাই।
    বলি ওই পাড়ার মেয়েটা কিভাবে নির্যাতনের শিকার হয়েছে।
    গান গাই সেই বৃদ্ধার যে একা একা কাঁদে।
    গান গাই তার কথা ভেবে, যে বৃদ্ধ আজ উদ্ভ্রান্ত তোমাদের অত্যাচারে।
    বলি একটি পরিবার কিভাবে ধীরে ধীর প্রতিদিন মৃত্যু যন্ত্রনার ভেতর দিয়ে যায়।
    কি দেবে আমায় তুমি?
    কিছু দেবার ক্ষমতা কি আছে আদৌ?
    তুমি এই নগরীর সম্রাজ্ঞী,
    মনে পড়ে আমায়?
    আমি তোমার প্রিয় সন্তান।
    আজ সত্য বলার অপরাধে তুমি আমায় দিয়েছ মৃত্যুদণ্ড।
    আমি প্রতি দিন মৃত্যুর অপেক্ষায় অপেক্ষারত।

    4
    4 Comments
Skip to toolbar