Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • ভবিষ্যৎ
    জুলিও কর্টাজার
    [অনুবাদ]
    এবং আমি নিশ্চিত সেখানে তুমি থাকবে না
    থাকবে না রাজপথে, অসংখ্য গুঞ্জনের ভেতর
    যা প্রজ্জলিত দীপশিখা থেকে নির্গত হয়।
    রেস্তোরাঁয় থাকা খাবারের মেন্যুতে থাকবে না তোমার ইশারা, না হাসিতে।
    যা তোমাকে আলকিত করে সাবওয়ের মানুষের ভিড়ে,
    না থাকবে ধার করা বইয়ের পৃষ্ঠায়, না থাকবে অদেখা আগামীকালে, থাকবে না আমার স্বপ্নে।
    আমার ভাষায় প্রথম গন্তব্য।
    তুমি থাকবে না টেলিফোন নাম্বারে,
    অথবা রঙ্গিন ব্লাউসে অথবা জোড়া মোজাতে।
    আমি ক্রোধে উন্মত্ত হব, ভালোবাসা, যা তোমার জন্য তুলে রেখেছিলাম তাও থাকবে না।
    এবং আমি চকলেট কিনবো, কিন্তু তোমার জন্য নয়,
    এবং আমি একই কথার পুনরাবৃত্তি করবো,
    এবং আমি খাবো সেই সব খাবার যা আগে খাওয়া হয়েছিল,
    এবং আমি স্বপ্ন দেখব যা আগেই দেখা হয়েছিল।
    এবং আমি নিশ্চিত তুমি থাকবে না।
    আমার ভেতরে নয়, থাকবে আমার কারাগারে যেখানে আমি তোমায় আগলে রেখেছি,
    বাইরে নয়, নয় সে রাজপথ আর সেতুর নদীতে,
    তুমি অবশ্যই সেখানে থাকবে না, থাকবে না স্মৃতিতে,
    এবং আমি যখন তোমাকে ভাববো, তখন একটি ভাবনাকে ভাববো,
    যা কষ্ট করে তোমাকে বারংবার ডাকে।

    4
    8 Comments
Skip to toolbar