-
তুমি, আর অতর্কিত দুঃসময়
এবং একটি কিংবদন্তী উনুন !
➖➖➖➖➖➖➖➖➖➖➖
মোহাম্মদ মনিরুজ্জামান খানতুমি !
হ্যাঁ! তোমাকেই বলছি !
তুমি ধরে নিতে পার,তোমার ফিরিয়ে দেয়া অসময়কখনো অপ্রীতিকর হতে পারে না বলেই সে সময় !
ফিসফিস করে উস্কানি দেয় অতর্কিত দুঃসময় !
আমি তাই অনিশ্চিত বোধ করি আদৌ কী হৃদয়,
যে হৃদয় আমার হাত ধরে দ্বৈত জুটির বাহুবন্ধন
নাচের শিল্পী হয়েও প্রত্যয়ে অভয়মুদ্রার ছন্দপতন!
উচ্ছেদ !
উচ্ছেদ কথাটি অরণ্যের উচ্ছেদ না বলে অর্থবিহীনপরিণামে আমি জীবন্ত কিংবদন্তী একটি হঠাৎ উনুন !
এই উনুন তুমি তোমার চৌকশ হাতে একশ ছয়টি
তপ্ত ধোঁয়ার ফানুস,মনোমুগ্ধকর নাটকীয় নিবৃত্তির খুঁটিনাটি,
চৌদ্দ বছরের উন্মোচিত বসন্তরাগ মিথ্যে নয় ছয়ে উপভোগের কলকাঠি,
লক্ষ কোটি পীড়ন স্ফুলিঙ্গে জ্বেলেছ : সেখানেই
আমি অক্ষুন্ন খাঁটি!খাঁটি দেশ প্রেম যেমত ঈমানের অঙ্গ,আমার ভূষণ
প্রাণখোলা লক্ষ্যমাত্রা ঈর্ষণীয় !তোমার জন্য প্রবল পরাক্রম আবেগ, আমরণান্তিক
শপথ অলঙ্ঘনীয়,আকাশের সমস্ত দুর্লভ উজ্জ্বল হলুদ পাখি দুষিত খাঁচায় পোষার ফল অমার্জনীয় !
বোকায় না শুনে অমোঘ বাণী,অগ্নিসংস্কারের এক
আশকারাতে দোষমুক্ত রাখি সবিনয়।বিনয় সে দুর্বলতা মাত্র তোমার নজরে, ভালোবাসা
প্রত্যহের মোনাজাত তুমি শুনলে না ;তোমার কর্কশ কন্ঠস্বরে প্রিয় আবেগগুলো দিক
বিদিক দলছুট না হয়ে পারে না !কী ভেবেছিলে ! মন মজিয়ে জলমগ্ন অবস্থা থেকে
আবার ভেসে উঠে ফিরে যেতে পারব না !জলপরীর জলের ছলে তলে জলোচ্ছাসে তলিয়ে
গেলেও বুক পকেটের প্রণয় কখনোই খালি হবে না !5 Comments -

Md.Monyruzzaman Khan
- লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব্যাপারটি অজানা। জ্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।
" বোকা জামান এবং অধরা জলপরীর কাব্যনামা" শিরোনামে একক কাব্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।
তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!
Friends
শায়েরুল ইসলাম
@shaerulislam
Ekhtiar Uddin
@ekhtiar2003
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
রিফায়াত নিগার
@refayat-nigar
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Jannatun Nur
@jannatun-nur
আজীমি
@azeemi
AdabenTatali
@adabentatali

অসাধারণ নিবেদন, মন ভরে পড়লাম কবিপ্রিয়!