Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • শেষ কবিতা

    এক দিন, এক দিন খুব ঘুম ভাঙা ভোরে,
    তুমি ঘুম থেকে জেগে আনমনে চেয়ে থাকবে।
    দেখবে ওই জানালার পর্দার আড়ালে সূর্যের আলোছায়া খেলা।
    তুমি ঘুম ভেঙ্গে জেগে ঘাসের বিছানায় হাঁটবে।
    কুড়িয়ে নেবে বকুল ফুল, কি ভীষণ অপরূপা তুমি,
    এক দিন, এক দিন, তুমি আকাশের দিকে তাকাবে,
    বিশুদ্ধ বাতাস তোমার চুলে খেলা করবে,
    এক দিন, এক দিন খুব ঘুম ভাঙা ভোরে,
    তুমি ঘুম থেকে জেগে আনমনে চেয়ে থাকবে।
    পাশের টেবিলে রাখা কবিতার বই এর পাতা বদলাবে,
    তারপর ভীষণ কান্নায় ভেঙ্গে পড়বে। কিন্তু সেদিন আমি থাকব না।

    1
    2 Comments
Skip to toolbar