Profile Photo

Lutful Haque SaranOffline

  • lutful2012
  • Profile picture of Lutful Haque Saran

    Lutful Haque Saran

    2 years, 1 month ago

    সেদিন একটা কোকিল ডেকেছিল বলে
    দৌড়ে ছুটে গিয়েছিলাম ছাঁদের সবচেয়ে পছন্দের কোনাটায়।
    কৃষ্ণচূড়ার ডালে লাল লাল ছোপ দেখে
    হঠাৎ মনে পড়ল,
    শেওলা ধরা কার্নিশে বসে তোমার অপেক্ষায় থাকা
    কৈশোরের সেই দিন গুলো ।
    বাগানবিলাশে ভর্তি
    তোমাদের উঁচু পাঁচিল দেয়া সেই বাড়ির স্মৃতি
    আজো ভুলতে পারিনি ।
    ফাগুন মাসের বিকেলে
    সেই রাধাচূড়াটার নিচে এক্কা দোক্কা খেলার ফাঁকে
    তোমার আড়চোখের চাহনি,
    সেই সাপের মতো বেনী দোলানো হাসি,
    আর গোধূলি আলোয়
    কানের পাশে হলুদ রাধা ফুল গোঁজা তুমি ।
    সত্যি ই
    কি অপার্থিব আনন্দের হাতছানি দিয়ে ডাকতো,
    মন্ত্রমুগ্ধের মতো টেনে নিত আমাকে
    শেওলা ধরা ভয়ঙ্কর কার্নিশ টায়।
    লাল লাল কৃষ্ণচূড়ায় ভরে থাকতো সেটা ।
    আলগোছে কয়েকটা নিয়ে ছুঁড়ে ও দিয়েছি কতদিন
    দেখে ও না দেখার ভান করেছো ।
    হয়তো বাবার ভয়ে,
    বড্ড কড়া ছিলেন ভদ্রলোক ।
    সেই বিকেলে
    ফুল টা গিয়ে ঠিক তাঁর সামনে ই পরল
    আর কার্নিশ ভেঙ্গে পরলাম আমি,
    গন্তব্য হাসপাতাল ।
    মাস খানেক বাদে যখন ফিরছি ।
    তোমরা তখন অন্য পাড়ার বাসিন্দা ।
    আর দেখা পাইনি কখনও ।

    এখনও কোকিল ডাকলে,
    ফাগুন আসলে ,
    কৃষ্ণচূড়া লাল হলে,
    শেওলা ধরা ভাঙ্গা কার্নিশে গিয়ে বসি ।
    রাধাচূড়াটা আগের মতই আছে ।
    তাঁর তলায় এখনও বেনী দুলিয়ে
    এক্কা দোক্কা খেলে কোন এক স্বর্ণ কিশোরী ,
    আর
    আড়ালে দাঁড়িয়ে দেখে তাঁর কিশোর প্রেমিক।

    হয়তো সে তুমি
    হয়তো সে আমি ।
    লাল কৃষ্ণচূড়া কুঁড়িয়ে , অন্য কোন ফাগুন বিকেলে
    দেখা হবে নিশ্চিত।
    তদ্দিন
    ভাল থেকো, খুব ভাল থেকো
    আমার স্বর্ণ কিশোরী।

    – স্বর্ণ কিশোরী

    4
    6 Comments
Skip to toolbar