-
আমার ছেলে জেলে এখন,
দায় পুরোটা আমার!
দেইনি অভাব দামী সুজ আর;
ব্র্যান্ড খচিত জামার।
পকেট ভরা হাজার পাঁচেক,
থাকতো টাকা তাহার;
ফেন্সিডিল-ই ছিলো যেনো,
নিত্য দিনের আহার!
টাকার অভাব বুঝেনি সে,
বুঝেনি সে আমায়!
কেমন করে টাকা আসে?
কেমন করে কামাই?
যখন তখন চাইতো টাকা;
হাজার দশেক দিতে,
হাজার দুয়েক মানতো না সে;
চাইতো না সে নিতে।
মন রাখিতে, মান রাখিতে ;
দিতেম গুঁজে টাকা,
এখন আমি নিঃস্ব-আমার;
সব করিলো ফাঁকা!
খুনের দায়ে রায়ে এখন;
বন্দী আছে জেলে,
যাবজ্জীবন ভুগছে সাজা;
আমার আপন ছেলে!2 Comments
Friends
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
আর্য্য সপ্ত দর্শী
@nandini
Abontika-Afia
@abontika-afia
সাম্য রায়
@gourabroy
ইহতেমাম ইলাহী
@ihtemamelahi
ইফতিশা খানম
@eftishakhanam
মোরশেদ সাকিব
@morshedsakib
AdabenTatali
@adabentatali



সমাজের বাস্তব চিত্র