Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    • 2 years, 6 months ago

    কবিতাঃ
    তৃষ্ণার বুক জল খুঁজে না,খুঁজে তোমায়
    ——————————————————
    বৈশাখের দুপুরে তপ্তদাহ চারপাশ,
    নির্মল হাওয়া নির্বাসিত অজানাতে,
    সূর্যের তীব্রতায় ম্লান প্রকৃতির সবুজ,
    জীবন যুদ্ধে মানবের নিথর চলাচল ।

    একপশলা বৃষ্টির অপেক্ষায় কোন এক পথিক,
    বিবর্ণ প্রকৃতির ছায়াতলে কোন প্রেমিক যুগল,
    নদীর জলে রাখালের পশুর পালের স্বস্তি ,
    মেহনতি মানুষের ক্লান্ত শরীর কোন বৃ্ক্ষতলে।

    তৃষ্ণার বুক জল খুঁজে না; খুঁজে তোমায়,
    তোমার প্রেম, তোমার ভালোবাসা;
    তোমার মায়ার পরশ, ক্লান্তি নিবারণের সোহাগ,
    দু’দন্ড পাশে থাকা, হাত পাখার শীতল পরশ,
    তৃষ্ণার বুক জল খুঁজে না; খুঁজে তোমায়।

    Mohammad Al-Mamun,
    তারিখঃ ১৯/০৪/২৪

    5
    2 Comments
Skip to toolbar