Profile Photo

A.H.M.Rashid ul HassanOffline

  • r@shidh@ss@n
  • #কবিতা
    বিজিতের জয়গান

    সমগ্র পৃথিবী জুড়ে বিভিন্ন মলাটে যখন চলছে দখলের যুদ্ধ,
    তখন কি অবলীলায় নিঃশর্ত ভাবে ছেড়ে দিয়েছি তোমার হৃদয়ের সবুজাভ উর্বর জমিন,
    ক্রোধের বিপরীতে সৌম্য আমি কি নিগূঢ় ভাবে মগ্ন ছিলাম আমার পরাজয়ের আবেশে,
    পাতাটা ঝরেনি,শিশিরের বিন্দুটি এখনও একচালা ঘরের টিন ধরে ঝুলে আছে মাটিকে স্পর্শের আশায়,
    আমি সন্তর্পণে ছেড়েছি তোমার হৃদয়ের উঠোন এসব ঘটে যাওয়ার আগেই,
    যদ্দুর মনে পড়ে তুমিও টেরটি পাওনি,
    আমার নিস্তেজ আর নির্বাক ভালোবাসা করেনি কোন প্রতিবাদ,
    যদিও আমার শুন্যতাই তোমার দাম্ভিকতার প্রকাশ,
    আমার মিইয়ে যাওয়া ভালোবাসা তোমার বিজয়ের তিলক,
    আমি বারংবার জন্মে মরেছি কেবল তোমায় বিজয়ের হেতু,
    আর আমি বিজিত হয়েও জিতে যাই সকল কিছু।

    2
    2 Comments
    • “ক্রোধের বিপরীতে সৌম্য আমি কি নিগূঢ় ভাবে মগ্ন ছিলাম আমার পরাজয়ের আবেশে,
      পাতাটা ঝরেনি,শিশিরের বিন্দুটি এখনও একচালা ঘরের টিন ধরে ঝুলে আছে মাটিকে স্পর্শের আশায়,
      আমি সন্তর্পণে ছেড়েছি তোমার হৃদয়ের উঠোন এসব ঘটে যাওয়ার আগেই” অপূর্ব কথামালা, মন ছুঁয়ে গেল!

Skip to toolbar