-
চোরাগলি
অযতনে গড়া বেহিসাবী এই মন
অনিয়মী খেলার কৌশলে হেরে যায়
সময়ের চালে তবুও এই জীবন
পথ ভুলে ফের ধীর পায়ে পথে ধায়।
এরকম করে ছুটে ছুটে অবিরত
কত না আঘাত নিরবে যে সয়ে সয়ে
জীবনের সাধ তবুও এড়িয়ে ক্ষত
ছুটে চলে একা অযাচিত ক্ষয়ে ক্ষয়ে।সময়ও জীবন এইভাবে চুপিসারে
অজানিত কথা চুপিচুপি বলে যায়
জীবনের কথা থাকে জীবনের আড়ে
আমরা না বুঝে যুঝে চলি অসহায়।
এভাবে বৃথাই এ জীবন বয়ে চলি
জীবনকে তাই মনে হয় চোরাগলি।
২৮.০৩.২০২৪
জনতা হসপিটাল
ফরিদপুর।9 Comments-
-
-
এরকম করে ছুটে ছুটে অবিরত
কত না আঘাত নিরবে যে সয়ে সয়ে
জীবনের সাধ তবুও এড়িয়ে ক্ষত
ছুটে চলে একা অযাচিত ক্ষয়ে ক্ষয়ে।
কত শত আঘাত নীরবে গায়ে মাখি ধুলোর মত , তবুও ছোঁয়াচ বাঁচিয়ে চলি ক্ষতের। জীবন যেন এক চোরাগলি।
-

অরিন্দম সাইফুল্লাহ্
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
মো:শাহীন হাওলাদার
@hmshahin
Shrabon
@shrabon1
Smsadek__
@smsadek__
Deepro Ruhul Wahab
@deeproruhulwahab
আনিস কবির
@aniskabir
মোঃ রাঈদুল ইসলাম
@mdraidulislam
তাসনিম শাহরিয়ার
@tasnimmmm



অনেকদিন পর আপনার মন ছোঁয়া লেখা পেলাম মঞ্চবন্ধু! কেমন আছেন? কোথায় ছিলেন এতদিন?