Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • কবির মৃতদেহ

    এবার আসো এ ঘরে,
    এখানে পরে থাকে প্রেমিকের মৃতদেহ,
    যুদ্ধের ধংসস্তুপ।
    বাঙ্কারে লুকিয়ে রাখা আমাদের গোপন অভিসার,
    গভীর রাতের চুম্বন , একটি অসীম তারা জ্বলা রাতে নগ্নতার শিহরন,
    তারপর অহেতুক ক্লান্তি,
    গানের কণ্ঠে মুক্তির গান।
    যুদ্ধের আড়ালে প্রেম, রক্ত, ঘৃণা, আর ধর্রুষিতা তরুনীর লাশ,
    তোমার কপালের ঐ টিপ, কাটা দাগ, ঠোঁটের কোণের তিল, আর অপূর্ব দেহবায়ব আমার জীবনী শক্তি,
    তারপর রাতভর অসীমতার গান,
    ওষ্ঠে, অধরে লেগে থেকে লোনা স্বাদ আর গত রাতের চুম্বন।
    এবার আসো এ ঘরে,
    এখানে পরে থাকে কবির মৃতদেহ।

    3
    1 Comment
    • যুদ্ধের আড়ালে প্রেম, রক্ত, ঘৃণা, আর ধর্রুষিতা তরুনীর লাশ, -যুদ্ধের ওপিঠে ক্ষমতার দাপট আর অন্য পাশে সাধারণের দুর্বিষহ জীবন।

Skip to toolbar