-
শিরোনামঃ তুমি
কলমেঃরওনক নাহার রুনু
২৬.০৪.২৪ভালোবাসার আরেক নাম তুমি,,,
আর তুমি মানে আমার সারাবেলা।
তোমার হাতে হাত রেখে পথচলা,,,
তোমার একটু হেঁয়ালি নেমে আসে বিষাদের ছায়া।
ভালোবাসা আরেক নাম তুমি,,,
আর তুমি মানে এক পশলা বৃষ্টি।
উষ্ণ ধরনীতে দেয় শীতলতার পরশ।
বৃষ্টি ভেজা ঠোঁটে তুমি আমার শুভ্রতা।
ভালোবাসা আরেক তুমি,,,
আর তুমি মানে আমার কবিতা,,,
কবিতার পংতিমালায় তুমি আমার শব্দগুচ্ছ।
ভালোবাসা আরেক নাম তুমি,,
আর তুমি মানে আমার অলিখিত গল্প।
যার প্রতিটি চয়নে থাকবে আমাদের কাব্যকথা।
ভালোবাসা আরেক নাম তুমি,,,
আর তুমি মানে আমার দখিণা বাতাস।
ভোরের আলোয় কুয়াশার চাদরে ঢাকা
শিশির কণা।
ভালোবাসার আরেক নাম তুমি।
তুমি মানে আমার বেঁচে থাকার আস্বাদ।
তৃষিত বুকে প্রানের স্পন্দন।
ভালোবাসার আরেক নাম তুমি
তুমি মানে আমার অনাবিল সুখ।8 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 April 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
বাবলু সিকদার
@bablu_sikder
A K Sarker Shaon
@aksarker
আরিফ নীল
@aarifneel
মুজাদ্দিদ
@mk4u
Shailajananda Ray
@shailajananda
Md. Habibur Rahman
@habib
ইফতিশা খানম
@eftishakhanam
Diponkor Sharma Partho
@parthodip218
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman


ফিরে আসায় স্বাগতম। খুব ভালো লাগলো আপনার লেখা পেয়ে।