-
শিরোনামঃজটর জ্বালা
কলমেঃ রওনক নাহার রুনু
০১,০৫,২৪তীব্র প্রসব যন্ত্রণা সয়ে যেমন ভুমিষ্ট হয় এক একটা জীবন।
তেমনি যন্ত্রণায় ভুমিষ্ট হওয়ার অপেক্ষায় উতলা এক একটি শব্দ বাক্য।
সারারাত ভোর ঘুমহীন চোখে সাজিয়ে চলেছি এক একটি শব্দ সোপান।
চলেছে বুকের ভিতরে দহন।
যন্ত্রণায় ফুলে ফেঁপে উঠেছে মুখের গ্রন্থি,অস্থি মজ্জ্বা হাঁড়।
শব্দরা করেছে ছিন্নভিন্ন।
সবার মধ্যে চলছে প্রতিযোগিতার দম্ভ।
অকাতরে করেছে আমায় ক্ষত বিক্ষত।পারিনি তাদের করতে রোধ।
নিষ্ফল আমি,উদ্বাস্তুর মতো শুধু কুড়িয়ে নিয়েছি,পূর্ণ করেছি আমার শূন্য প্রহর।
অপবাদের জখম সয়ে, সয়ে,
অপেক্ষা করেছি একটা সুন্দর সকালের।3 Comments
Friends
Drako Shajib
@drako
শাহরিয়ার।
@shahiar
rifat humu
@rifathumu
বিষণ্ন সুমন
@logolabbd
সোহেল রানা
@rocketmondol
সালমা শিমু
@salmashimu74gmail-com
তাহিন ভুঁইয়া ছায়াপথিক
@tahinbhuiyanchayapothikgmail-com
Syed Farah
@syedfarah
খালেদা আক্তার
@khaledaakhter


অসাধারণ! এই সৃষ্টির ধারা অব্যাহত থাকুক!