Profile Photo

অরিন্দম সাইফুল্লাহOffline

  • Arindam-Saifullah
  • আঞ্চলিক গান”

    কি যুগ আইলো কি হাল হইলো ওয়েবের এই জমানায়
    কোনটা আসল কোনটা নকল, যায় না চেনা দুনিয়ায়।।

    আইজক্যা যেইটা সঠিক ভাবি কাইলক্যা তা ভুল প্রমাণ হয়
    জগৎ ভইরা চলে শুধু তেলবাজি আর অভিনয়।
    কোনটা সরেশ কোনটা ভেজাল, চেনা হইলো বড় দায়।।

    যারে ভাবি মানুষ ভালো দিন শেষে তার অন্যরূপ
    জগৎ হইলো ভোজবাজির খেল্ গোটা দইনা অন্ধকূপ।
    ঠোঁট দেখে বক চেনা গেলেও, মানুষ নাহি চেনা যায়।।

    মুন্সী রবিন বুঝলো না রে এই জগতের বিষম ভাইল
    সারা জীবন কানলো রে ফাও, খাইলো শুধু লোকের গাইল্
    বুঝলো না সে ভবের পীরিত, ডুবলো না তাই যমুনায়।।
    সবেমাত্র
    ২৬ এপ্রিল

    5
    2 Comments

অরিন্দম সাইফুল্লাহ্

Skip to toolbar