Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • তোমাদের এই নগরীতে,
    সহস্র স্মৃতির শহরে,
    কতটা পথ হেঁটে এসে,
    এখনো ক্লান্ত, তবু নিঃশেষ নই।
    স্মৃতির জানালায় সহস্র মুখ জেগে থাকে,
    কেউ ছিল, কেউ চলে গেছে,
    তাদের সহস্র স্মৃতি নিয়ে আমি এখনো পথ চলি,
    আরো দূরে যেতে হবে, আলোকবর্ষ দূরে।
    নীহারিকার মেলায়, ছায়পথের আলো ছায়াতে,
    পার হতে হবে দীর্ঘ রজনী।
    জেগে আছি তবুও তন্দ্রাচ্ছন্ন,
    বেঁচে আছি তবুও মৃত প্রায়,
    তোমার নিঃশ্বাস মিশে আছে আমার নিঃশ্বাসে,
    বন্ধুর মতো পাশে আছো।
    এই তো বেশ।
    চল এবার হারিয়ে যাই।
    দূরে, বহুদুরে, অজানায়, আশংকায়, আনন্দে।

    2
    1 Comment
Skip to toolbar