Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    • 2 years, 6 months ago

    “ভালো থাকা মানে”
    রুবা

    ভালো থাকা মানে,
    সাজানো খাবারের টেবিল।
    ভালো থাকা মানে,
    গোছানো সুন্দর বিছানা।
    ভালো থাকা মানে,
    সব আবদারে হেসে সায় দেয়া।
    ভালো থাকা মানে,
    কান্না ভুলে কেবল হাসা।
    ভালো থাকা মানে,
    আপনারে ভুলে বাঁচতে শেখা।
    ভালো থাকা মানে,
    নিরব উপাক্ষাণ আনমনে লেখা।
    ভালো থাকা মানে,
    হৃদয়ের স্পন্দনে হৃদয় না জাগা।
    ভালো থাকা মানে,
    জীর্ণ গায়ে হীরের প্রলেপ মাখা।
    ভালো থাকায় আজ,
    প্রতিবাদের বুকে শেকল বাঁধা।
    ভালো থাকায় আজ,
    কেবল বেঁচে থাকারই সাজা।

    সমাপ্ত//

    8
    4 Comments
Skip to toolbar