-
# আমার মন খারাপ #
গত ০৬/১১/২২ তারিখে চতুর্থ শ্রেণীর একছাত্র ছুটির আবেদন পত্রে কারণ দিয়েছে – ৩/১১/২২ তারিখে তার মন খারাপ ছিলো জন্য আসতে পারেনি।
চিঠি টা অনেকের টাইম লাইনে ঘুরছে।
নাহ্, আমি চিঠি টা সংযুক্ত করবো না, তার নাম এবং স্কুলের নামও দিবো না।
তার মনখারাপ এর কারণের সাথে যেন দরখাস্ততের কারণ টা আবার নতুন করে মন খারাপ ( বুলিং) এর কারণ না হয়।
আমি শুধু শিশু টির সত্য প্রকাশকে সেলুট জানাই।
আমরা যারা মানসিক স্বাস্থ সেবা দিয়ে থাকি তারা কি কখনো এভাবে ছুটির দরখাস্ত দেওয়ার কথা চিন্তা করেছি?
উত্তর বেশীর ভাগ ক্ষেত্রেই না। কারণ মন খারাপ এর কারণে বা আমি মানসিক ভাবে ভালো বোধ করছি না জন্য আমার ছুটির প্রয়োজন, বা আমি এখন মুড সুইং স্টেজ এ আছি, ডিপ্রেশনে, মানসিক চাপ বোধ করছি, আমার ছুটির প্রয়োজন এধরণের কথা আমরা ভাবতেই পারি না
যেন এই করণে ছুটি চাইলে, চাকরি থেকে হাত ধুয়ে তারপর চাইতে হবে।
যদিও বা “পাগল” শব্দটা ব্যবহার নিষিদ্ধ, তবুও সবাই আপনার আড়ালে বলবে- পাগল হয়ে গেছে, এখন অফিসে না পাগলা গারদে যেতে হবে।
আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি।সম্ভবত ২০১৬ সালে আমি শারীরিক এবং মানসিক ভাবে অসুস্থ বোধ করেছিলাম, তাই ছুটির দরখাস্তে কারণের জায়গায় লেখেছিলাম-” Physically and Mentally unstable “.
যেহেতু আমি অনেকগুলো প্রজেক্ট এর সাথে জড়িত তাই ছুটির দরখাস্ত টাHR সহ সব সেক্টর এই পাঠাতে হয়।
আমাকে একজন ( অবশ্যই শুভাকাঙ্ক্ষী)
ফোন করে বললেন – আপা, মানসিক কারণটা বাদ দেন। আমি খুবই অবাক হয়ে জানতে চেয়েছিলাম কেন?
আপা আপনার এই দরখাস্ত দেখে আপনারকে চাকরি থেকে ছাটাই ও করতে পারে।
নাহ্, আমি বাদ দেই নি মানসিক বিষয় টা।
তবে আমার মনে প্রশ্ন আছে”-Physically ”
বিষয় টা থাকার কারণে ই হয়তো আমার ছুটি মঞ্জুর হয়েছিল। কারণ মানসিক কারণে যে ছুটি নেওয়া যায় সেটাতো পলিসি তেই নেই।
Eric Berne এর থিউরি অনুযায়ী বলা যায় শিশুটি “Free Child Ego state ” থেকে দরখাস্ত টা লেখেছে। আজ কাল তো আমদের ভুল ভাল parenting এর কারণে Free Child Ego state এর কাউকে দেখতেই পাই না।
আমি জানি না কে শিশুটির দরখাস্ত টা ফেসবুকে দিয়েছেন।
আমি শুধু বলতে চাই- শিশুটি কিন্তু আপনার ( স্কুলের, পরিবারের) কাজ কমিয়ে দিয়েছে। ফেসবুক, পেপার পত্রিকায় প্রকাশিত না করে প্লিজ ওর মন খারাপের শেকড় টা খুঁজে বের করতে ওকে সাহায্য করুন।
ভালো থাকো বাবা- আশা করছি সবাই তোমার মন ভালো করতে তোমার পাশে থাকবে।7 Comments -
Friends
Hasina Sultana Rima Rima
@hasinasultanarimarima
আনিকা মারজান ইরা
@anikamarjanera
Marketing Online
@marketingonline
Munmun Chakraborty
@munmunchakraborty
Md Babul Hossain
@mdbabulhossain
আনিকা ইসলাম হৃদিতা
@hridita
আয়মন সিদ্দিকা উর্মি
@asurmi85
Song For Peace
@songforpeace
Sahriar Rubaiat
@sahriarrubaiat


Free Child Ego state এটা নিয়ে একটা বিস্তারিত লেখা চাই। পড়ে জানার আগ্রহ হচ্ছে। গুগল করে জানার চেয়ে আপনার মাধ্যমে জানতে পারলে ভালো লাগবে।