Profile Photo

সৈয়দ মোহাম্মদ জামানOffline

  • sayedzaman
  • ছিলেম তখন দারুণ আমি;
    ভদ্রোচিত ছেলে,
    জীবন এখন কাটছে আমার;
    চৌদ্দ শিকের সেলে!
    জানি না তা কিসের দায়ে?
    খাটছি কিসের সাজা!
    বুকের ভেতর রক্তক্ষরণ;
    অদ্যবধি তাজা!
    ভুল হয়েছে কি জানি না?
    কিসের মাশুল গুণি?
    কিসের দায়ে খাটছি সাজা;
    কিসে হলেম খুনি?
    এমন কিসের দায় পড়েছে?
    কাটছি সাজা তাহার;
    দু’বেলাতে উপোস থাকি,
    এক বেলা দেয় আহার!
    এমন কত দিন গিয়েছে;
    হয়নি দেখা আকাশ,
    সেন্ট্রি বকে ধমকে;
    কেনো এদিক ওদিক তাকাস?
    আমার আকাশ;
    বর্ণহীন আজ,
    নীল হয়েছে নীলাভ!
    বুঝি নি তা জেলে পুরে;
    হচ্ছে তাদের কি লাভ?
    দিন কাটে না সেলে আমার;
    এপাশ ওপাশ করি,
    চার দেয়ালে আটকে আমার;
    জীবন নামের ঘড়ি!
    এ বেলা হোক ও বেলা হোক;
    বন্দী সেলের খাঁচায়,
    পাই না এখন দেখতে কিছুই;
    পাই না মনে যা চায়!

    3
    2 Comments
Skip to toolbar