-
দূরের কোন পথ, অজানা গন্তব্য, সারাদিন নিঃসঙ্গতা
সেখানে আকাঙ্খার তরঙ্গ ব্যর্থতার চাবুক হয়ে আঘাত করেনা
হৃদয় ব্যথিত হয়না, জীবন শুধু নিয়ম…
যেখানে জীবনের কাছে কোন প্রত্যাশা থাকেনা,
থাকে শুধু জীবনকে অতিবাহিত করার তাগিদ…হৃদয়ে জমা বেদনার তলানি ঘেঁটে বিরহের রংয়ে
জীবনকে ঘোলা করে তোলবার মতো অবসর সেখানে কচ্চিত মিলে হয়তো
তবু ততটা গভীরে কেউ যাবেই বা কেন
কেনই বা হৃদয়ের ক্ষত ঘেঁটে ব্যথা পেতে হবে…বিরহের দীর্ঘ ছায়ায় শুয়ে বসে অলস জীবনের আস্বাদ বুকে নিয়ে
তবু মানুষের পানে চেয়ে আকাঙ্খার তরঙ্গ ব্যর্থতার চাবুক হয়ে আঘাত করবে জেনে
সূদরে যেতে গিয়েও তোমাকে অতিক্রম করতে পারিনা।
তোমার কোমল দুই হাত, তারচেয়েও কোমল ব্যথাতুরা দুই চোখ
অসম্ভব আদরে ভ’রা কথাগুলো আমার পথ আগলে রাখে
আমি তারে পারিনা এড়াতে…পৃথিবীর মানুষের কাছ থেকে তুমি এখনো নিষ্ঠুরতা শেখনি
ভালোবাসার মতো মহৎ অনুভূতিকে অস্ত্র বানিয়ে খেলতে শেখনি
আমার মতো তুচ্ছ মানুষের জন্য তোমার ছোট্ট কোমল বুকটাতে ভালোবাসা জমে প্রতিরাতে
খেজুরের মিষ্টি রসের মতো…
আমি তোমাকে ছেড়ে সুদূরে যেতে পারিনা তাই…1 Comment

Friends
Halima Wahidi
@halimawahidi
Siddike Akbar
@siddikeakbar
মো.মাহমুদুল হাসান
@md-mahmudulhasan
Mohammad Mofazzal Hossain
@mohammadmofazzalhossain
rukaiya rakhi
@rukaiyarakhi
Ashik Mokami
@ashikmokami
TANVIR MAHATAB AHMED KHAN
@tmaksolemn
তাহমিনা মোরশেদ
@rbtm796923t
আফরিন আক্তার
@afrin


“পৃথিবীর মানুষের কাছ থেকে তুমি এখনো নিষ্ঠুরতা শেখনি
ভালোবাসার মতো মহৎ অনুভূতিকে অস্ত্র বানিয়ে খেলতে শেখনি
আমার মতো তুচ্ছ মানুষের জন্য তোমার ছোট্ট কোমল বুকটাতে ভালোবাসা জমে প্রতিরাতে
খেজুরের মিষ্টি রসের মতো…” বাহ! বেশ ভালো লাগলো লাইনগুলো!