-
“ভাটার টান”
রুবাকানামাছি আর গোল্লাছুট ভুলেছে পাড়া,
বধূয়ার হাসি আর পায়ের মলে নেই সাড়া,
গুটি গুটি পায়ে বয়ে গেছে খুনশুটির বেলা,
ধূলোমাখা বাগানে নেই কনকচাঁপার মেলা।বর্ষণ নৃত্যে বন্ধ আজ দখিণের জানালা,
মেঘবরণ চুলে গাঁথেনা কেউ বেলির মালা,
রাখাল বাঁশিতে নেই চেনা সে সুরের মায়া,
নবান্নের শূণ্য আসরে নিঃসঙ্গ উদাস ধরা।অজানা শব্দে ভরা অবুঝ মনের খাতা,
বোবা সব কথামালা চুপিসারে হয় লেখা,
মাটির দেয়ালে ভাটা পরেছে সবুজ মায়া,
লাল নীল বেগুনী এক সম আঁধার কায়া।সোজা আর বক্র পথের নেই সীমানা,
সহজ-সরল প্রেমে সবই আজ বাঁকা,
ছবির ভেতর হাজার ছবি রয় অদেখা,
সত্যের খোঁজে মেলে মিথ্যার ফোয়ারা।5 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 29 May 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Ekhtiar Uddin
@ekhtiar2003
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Md Rizwan Shuvo
@md-rizwan-ullah-shuvo
Abrar Jahin Ratul
@abrar123
অর্পিতা ঐশ্বর্য
@orpita-oyshorjo
Abul Hasan Tuhen
@abulhasantuhen
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
পি.কে. সরকার
@pksarker
Santo Chowdhury
@santo-chowdhury



আমাদের সবটাই কেমন মেকি, ফাঁকা।