-
অনেক দিন পরে
ঠিক নিজের ভেতর
টাইম পাচ্ছি আমি
গত হয়ে যাওয়া
দিনদুপুররাত
মানুষ এবং আত্মা
সম্পর্ক-পোস্টসম্পর্কের মনের ফ্র্যাকচার
চিনেচিনে হৃদয় ক্ষরণ
উত্তাপ দহন আফসোস
বারবার হাড়হিম করা হতাশায়
যে টাইম টা খুঁজছিলাম
ঠিক নিজেকে উপহার দেব বলে
সেইটারি বোধ হয় উপস্থিতি টের পাচ্ছি।সকালে থেকে রাত সভ্যতার লেবাসে আটকা পড়া বুনো টোটেমের দল
টাইম খু্জে যাবে এভাবে
প্রাগৈতিহাসিক ফলের রস,
শিকার করা পাণকৌড়ির স্বপ্ন,
হিংস্র দাঁতে ফাঁকফোকরে আটকে থাকা প্রোটিনের তন্তু,
সঙ্গির কামনা মিশ্রিত ত্বকের ভাজ থেকেও
বারবার নিজেকে টেনে বের করার জন্য হন্যে হয়ে দৌড়ে বেড়াবে,
প্রাণীজগতের সবচেয়ে আজব সৃষ্টি মানুষ।5 Comments
Friends
Poly Alam
@butterflywords
Drako Shajib
@drako
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
রিফায়াত নিগার
@refayat-nigar
আনিস কবির
@aniskabir
Ashik Mokami
@ashikmokami
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
Prithula Zaman
@prithula



অদ্ভুত সুন্দর!