Profile Photo

বিলকিস খানম কাজলOffline

  • Bilkiskhanam-Kazal
  • তুমি বললে নিশ্চয়ই যাবো
    বিলকিস খানম কাজল
    ❤️❤️❤️

    তুমি বললে নিশ্চয়ই যাবো
    বিবাগী হবো আমি,
    আমার বর্তমানকে ফিরিয়ে দেবো
    সোনালী অতীতের কাছে।

    তুমি বললে –
    হাতের কাজগুলো ঝেড়ে নেবো,
    পদসঞ্চারে পৌঁছে যাবো সাজঘরে।
    গোলাপি শাড়িতে গুছিয়ে নেবো নিজেকে,
    তোমার প্রিয় ফুচকার সরঞ্জাম গুলোও
    বয়ে নিবো সাথে।

    তুমি বললে –
    স্বরভাঙা কন্ঠে দেশের গান গাইবো,
    প্রচন্ড জ্বরে ও কাশিতে ঝুম বৃষ্টি মাথায় ধরে,
    তোমার হাতে হাত রেখে বেরিয়ে যাবো –
    অনির্দিষ্ট গন্তব্যের খোঁজে।

    তুমি বললে-
    আবার পৌঁছে যাবো মধুর ক্যান্টিনে,
    এক দুই দশ কাপ চা পিয়ে নেবো।
    তোমার পাশে থাকার খুশিতে,
    তোমাকে কাছে পাওয়ার আনন্দে!

    তুমি বললে নিশ্চয়ই যাবো
    নিবন্ধন ছাড়া কবিতা শোনাতে,
    এক দৌড়ে উঠে যাবো কবিতার মঞ্চে!
    এক নিঃশ্বাসে পড়ে দেবো কবি গুরুর
    ” সাধারণ মেয়ের ” সবটুকু।

    তুমি বললে –
    যাপিত জীবনের ধ্বংস স্তুুপের উপর,
    নির্ভয়ে এঁকে দেবো তোমার প্রত্যাশার ছবি।
    বর্তমানকে ইতিহাসে জায়গা করে দেবো,
    গড়ে নেবো ভবিষ্যতের নতুন পৃথিবী।

    তুমি বললে নিশ্চয়ই যাবো –
    তুমি সত্যিই বলবে কী?

    ★★★

    8
    7 Comments
Skip to toolbar