-
সৌন্দর্য্যের প্রতি
—————–আমি সৌন্দর্য্য ভালোবাসি,
তাই সৌন্দর্য্য খুঁজে বেড়াই।
সৌন্দর্য্যের প্রেমে বিভোর আমি,
ছুটছি সৌন্দর্য্যের নেশায় প্রতিদিন।
সৌন্দর্য্য খুঁজি সৌন্দর্য্য পিয়াসি
আঁকি তাঁর ছবি জীবনের জল রঙে।
সৌন্দর্য্যের সাথে ঘর করি আমি
করি সৌন্দর্য্যের সাথে বাস।
ঝগড়া করি আমি অসৌন্দর্য্যের
করি নতুন সৌন্দর্য্যের আশ।
আছি চেয়ে শূন্যে, ওই নীলিমায়
উড়ছে পাখিরা সৌন্দর্য্যের নেশায়;
হেথা মন উড়ে যায় শ্রান্ত বেলায়
সুদূর সৌন্দর্য্যে আঁখি হারায়।
বালিকা বধূর দেখেছি সৌন্দর্য্য
কি অপরূপ সে রূপ মাধূর্য্য !
সে রূপ সঙ সেজেছে সংসারে,
সৌন্দর্য্য লীলা যেথা নিত্য বিরাজে।
বিরহী আমি সেই বর্ণিল রূপের
যাঁর খোঁজে আমি বহুকাল ধরে
গোধূলীর আলোতে রূপ খুঁজি তাঁর
আজও এই নগরের ব্যস্ত সড়কে।
দাঁড়িয়ে আছি সেই চির চেনা পথে
হয়তো আসবে আবার সৌন্দর্য্য !
শক্তি সৌন্দর্য্যের খোঁজে আমি
সভ্যতার সম্মান রাখে যে মহান।
মানবতার মৌনতায় চাই হতে ধন্য,
সেই আলোক জ্যোতির করি সন্ধান।———-
—-উত্তম বিশ্বাস
জুন ০৫, ২০২৪4 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 07 June 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
Poly Alam
@butterflywords
naznin shamim
@nazninshamim
অভিমানী মন
@ovimanimon
Drako Shajib
@drako
Neel tripura
@neel
মো বুলবুল আহমেদ
@bulbul112026
MAHMUD HAYAT
@mahmudhayat
বিষণ্ন সুমন
@logolabbd


বাহ্ অপূর্ব !