-
বড় বাড় বেড়ে গেছে,
হেরে গেছে মতিউর;
খবরটা জমে গেছে,
কমে গেছে গতি ওর!
গতি তার অতি তার;
তাইতো সে পেল্লায়,
বুদ্ধিটা জমা ছিলো,
ছাগলের কেল্লায়!
ছাগলেতে খেলো সব;
দোষ হলো সবই তার,
সবকিছু বাগে নেয়া;
এই ছিলো হবি তার!
হবি আজ কাল হলো,
মাল হলো জব্দ;
ধূয়াশাতে রয়ে গেলো;
করিলো কে শব্দ?
শব্দের ধ্বনি আজ,
শনি হলো কাছে তার;
পত্রিকা ছাপিয়াছে,
কতো ধন আছে তার!
ছাগলেতে খেয়ে দিলো;
থেমে গেলো গতি তার,
দু’টাকার ছাগলেতে;
করিয়াছে ক্ষতি তার!
এই ক্ষতি এমনই তা,
নয় তো সে পোষাবার;
বলো যদি এইসব,
পড়ে যাবে দোষ আবার!
থাক ভাই লাভ নেই;
করে এই ক্ষতি ওর,
ভালো থাক ছেলে তার,
ভালো থাক মতিউর।1 Comment
Friends
সা দি য়া (নন্দিনী)
@nandini
Abontika-Afia
@abontika-afia
সাম্য রায়
@gourabroy
ইহতেমাম ইলাহী
@ihtemamelahi
ইফতিশা খানম
@eftishakhanam
মোরশেদ সাকিব
@morshedsakib
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta

ছন্দে ছন্দে আনন্দ!