-
তুমি এসো একদিন
————————–
নতুন সভ্যতার স্বপ্নে বিভোর আমি
যে স্বপ্নের নীলিমায় আঁকা
মমতার মায়াবী ছবি।
যেখানে নারীরা নিরাপদ চিরদিন
শিশুরা হবে না নির্যাতিত,
নির্বাসনে যাবে অশ্লীল অশালীন।
ফুল ছড়াবে আবার সুগন্ধ
আমার নতুন সপ্নের রাজ্যে ।
পাখিরা নতুন তানে বাঁধবে কাকলী,
শিক্ষাঙ্গনে জ্বলবে নতুন আলো
আমার সেই নতুন নালন্দায়।
তোমাকে আমন্ত্রণ বর্ণীল-
তুমি এসো সেই সভ্যতায়
সেই সোনালী স্বপ্নে একদিন।
নিপাত যাক অসভ্যতার অন্ধতা-
মলিন মেনে নেয়া সেই বিভৎস
ধর্ম ব্যবসার অমানবিক ধর্মান্ধতা।
মানবতার মানষে মিলে যাক সবাই-
সুস্থ সাবলিল সুন্দর ছায়াতলে।
সেই সভ্যতার স্বপ্নে বিভোর আমি
তুমি এসো একদিন বিশুদ্ধ বর্ণীল
নতুন সেই সভ্যতার কোলাহলে।
——উত্তম, জুন ২০, ২০২৪3 Comments
Friends
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
Poly Alam
@butterflywords
naznin shamim
@nazninshamim
অভিমানী মন
@ovimanimon
Drako Shajib
@drako
Neel tripura
@neel
মো বুলবুল আহমেদ
@bulbul112026
MAHMUD HAYAT
@mahmudhayat
বিষণ্ন সুমন
@logolabbd



পৃথিবীটা কবিতার মত সুন্দর হোক… 😇😇