-
অকবিতা
বুঝলি ময়েজ!যে বিদায় লইবার চায় তারে বিদায় দে
প্রয়োজনে রেল স্টেশনে,বাস স্ট্যান্ড,ফেরি ঘাট পর্যন্ত আগাইয়া দে
আবার নিজের দুয়ার টা খোলা রাখ,যাতে সম্ভব হইলে আবার ফিরা আইবার পারে
কারণ, দুনিয়ার বিদায় খুব সাময়িক ; এই দুনিয়ায় মানুষ বিদায় লয় অভিমানে বা প্রয়োজনে
যার আবার ফিইরা আসবার সম্ভাবনা থাকে
কিন্তু এই দুনিয়া থেইকা যদি বিদায় নেয় তাইলে আর ফিরা আহে না।
তোর বড় চাচায় যে বিদায় লইল,হে কি আর আইছে ?
আহে নাই।
তোর চাচি যে কত যন্ত্রণায় দিন কাটাইতাছে, মানুষ টা কি তারে একবার দেখতে আইছে?
তোর দাদা -দাদী ও গেছিল তাঁরাও আহে নাই।
তাঁরা এহন মলিবাঁশের বেড়ায় মুড়ানো স্মৃতি।
তাই দুনিয়ার যাওনে মন ধরতে নাই।
আরও আশ্চর্যের বিষয় হইল দুনিয়া থেইকা গেলেও মন ধরতে নাই
কারণ তুই যহন চইলা যাইবি
তহন ও কেউ তেমন একটা মন ধরব না।2 Comments
Friends
Sohel Khondokar
@sodeshi-sohel
Nahid Hasan polit
@nahid4123
Shoriful Shoron
@shoriful-shoron
অসীম রহমান
@ashim_rahman
Moniruzzaman Sarjil
@zaman2802
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
রাহেনা বেগম
@rahena-begum
মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল
@ashraful710
Dhali Moin
@dhali-moin


স্বাগতম কবি… শুরুতেই মন জয় করে নিয়েছেন… 💙