-
এক দেশে ছিলো এক,
ফেরাউন খামারী!
এই দেশ কারো না;
এই দেশ আমারই!
এই দেশে গরুরও,
বংশের নাম হয়;
গরু মানে ব্র্যান্ড তাই,
কোটি টাকা দাম হয়!
ছাগলামী শুরু সবে;
এখানেই শেষ না,
মাঝে মাঝে মনে হয়;
এ আমার দেশ না!
ফেরাউনে ছাগলের;
লাখ টাকা দাম চায়,
এভাবেই দেশটাকে;
শকুনেরা খামচায়!
মাঝে মাঝে মনে হয়,
দাম বুঝি এরারই;
ছাগল না এইসব,
অডি আর ফেরারী!
ফেরাউনে মজা পায়;
দাম নেয় যাচ্ছে,
ফেরাউন শকুনেতে;
দেশটাকে খাচ্ছে!
এতদিনে বুঝিলাম,
দেশে ভরা ছাগলে;
ফেরাউনে বেচে-আর,
কিনে সব পাগলে!1 Comment
Friends
সা দি য়া (নন্দিনী)
@nandini
Abontika-Afia
@abontika-afia
সাম্য রায়
@gourabroy
ইহতেমাম ইলাহী
@ihtemamelahi
ইফতিশা খানম
@eftishakhanam
মোরশেদ সাকিব
@morshedsakib
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta


স্বচ্ছ হোক মানুষের মন!