-
সীমান্ত বন্ধ
মুহাম্মদ সাইফুল ইসলামমনে রাখার সব পথ সীমান্ত সেনা রোধ করে দিয়ে, তারপর
ভুলে যেও সব।
তুচ্ছতার দেয়াল সীমাহীন করে,
ইচ্ছার মৌনতায় সাধু হোয়ে যেয়ো।
উত্তর গোলার্ধের বরফে ডুবিয়ে মন
ভুলে যেও সব।
তোমার দৃষ্টি তোলপাড় করা , আমার মনের আসমুদ্রহিমাচল।
এখনো সে আন্দোলন,
দাপিয়ে বেড়ায় মায়ার ঘরে,
ভিটেমাটি উচু নিচু করে।
সুর্যতাপে নিয়ে আসা, উষ্ণ বাতাস আর বাসময় জীবিকার খুটিনাটি।
সন্ধ্যার হীমেল বাতাস
ভুলে যেও সব।
কতদিন না দেখায় মন বেজারের দিন।
সকালে বউ কথা কও, কোকিল এন্তার এন্তার বনবাসী পাখিদের গানে গানে কেনা ভালবাসা সুখদিন, আরো কতো দু:খ দিন
ভুলে যেও সব ।
আর কি হবে দেখা, জীবন ফতুর সময় এমন প্রশ্নের আক্ষেপ
রাখবো না, তারপরও
ভুলে যেয়ো সব। ছোট ছোট মনস্তাপ
থাকবে কি? থাকবে না।
বসন্ত চোখের স্বপ্নের আল্পনা
ঘুমহীন রাত গেছে।
না দেখার, স্মারক দিন। ভুলে যেও সব, পার্কে বসার দিন।
থেমে ছিল,সুখহীন।
কোমল সকালে ফোটা ধবল বেলী
সুগন্ধি পাঠানো যেতো বাতাসেই মেলি
মুখোমুখি বসে থাকা আসে ফিরে
কেমন করা মন, যেমন করে,
ভুলে যেও সব।
কপোলে মাখানো সেই লাজুক আবির
সব শেষে ভুলে যেও,
আয়না মুখ দেখা ।4 Comments
Friends
Latifur-rahman-Pramanik
@latifur-rahman-pramanik
রাহেনা বেগম
@rahena-begum
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
বিদ্রোহী !!!...........
@zunairah1917
Jannatun Nur
@jannatun-nur
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
নিশাত আনজুম
@nishathunzom
D K MAHANTA
@dkmahanta01718942602
Prithula Zaman
@prithula


অনবদ্য লেখা, ভালো লাগলো খুব!