Profile Photo

মুহাম্মদ সাইফুল ইসলামOffline

  • MohammadSaifulIslam
  • চোখে চোখ
    মুহাম্মদ সাইফুল ইসলাম

    চোখে চোখ রেখে দেখতেই হবে,
    ভেতরটা কেমন আছো?
    চোখ হামেশাই মনের তোরণ নির্মিতি।
    আবহ উঠা নামা, প্রাণের প্রকৃতি বীক্ষণ,
    বনানীর আলো ছায়া, নদীর জল গড়ানো গতস্য দিনের অতীত , সূঁচালো দীর্ঘশ্বাস বিদ্ধ করে, কতদূর গেলে জীবন যাত্রায়।
    চোখে চোখ রাখলেই,শীতল বাতাসের হীমেল গভীরতা। কিম্বা;
    রোদ ভাসা তৃষ্ণার্থ বাস্পের উদ্বায়ী ঘ্রাণ বলে দেয় অব্যয়ী জীবনের কথা।
    আর ছায়ার মায়াবী ছোঁয়ার মতোই, চোখ থিতু করে তোমার চোখের তারায়।
    প্রকৃতির শব্দরা শোনায় গান, জীবন নৈশব্দের প্রতিধবনী, তোমার চোখে চোখ রেখেই হয়।

    1 Share
    7
    4 Comments
Skip to toolbar