Profile Photo

অরিন্দম সাইফুল্লাহOffline

  • Arindam-Saifullah
  • শনিকাল
    ……………….
    ধরছে ভূতে এই জাতিরে আসছে শনিকাল!
    বীজ লাগালে ফুল ফোটে না, না লাগালে ডাল।
    ছোট গাছ হয় ফলবতী, বয়স্কে নেই ফল,
    জ্ঞানীরা নাকি বড্ড বোকা আস্ত বদের দল।
    চোর যত না বড় হবে, তত পাবে পদ
    পথই আজ পথিক সৃজে, পথিক না সৃজে পথ।

    ভূত তাড়াবার মন্ত্র যে আজ ওঝা তাড়ায় ওরে,
    গরু যে আজ দেয় পাহাড়া বিষম গরু চোরে।
    কাক আজ ওরে পেট পুরে খায় স্বজাতিরই মাংস,
    আপনি মানুষ ডেকে আনে নিজেই নিজের ধ্বংস।
    নিজের ঘাড়েই বোঝা তবু পরের যে দেয় দোষ,
    পরের খেয়ে তাড়ায় রে আজ নিজের স্বার্থ মোষ।
    ওঝা আজ ভূত হয়েছে, আর ভূত হয়েছে ওঝা
    কোনটা মানুষ কোনটা পশু দায় হলো রে বোঝা।
    ৩.৭.২০২৪
    রাত ১০.১৬

    10
    11 Comments

অরিন্দম সাইফুল্লাহ্

Skip to toolbar