Profile Photo

মানজারুল ইসলাম দুলালOffline

  • manjarulislamdulal
  • – হাত দেখা

    আমি শুধু কবিতা লিখি না
    মাঝে মধ্যে হাতও দেখি।
    আমি একদিন প্রিয়ার হাত দেখেছি
    সূর্য ডুববে এমন সময় সে
    অন্ধকার মেঘমালার সাথে মিশে গেছে।
    আমি বাতাসের হাত দেখেছি
    বাতাস একদিন ঝড় হয়ে সবচেয়ে উঁচু
    দালানগুলোয় উড়িয়ে নিয়ে যাবে।
    আমি বাচ্চাদের হাত দেখেছি
    ওদের আগামী দিনের কষ্ট কিছুটা হলে কমবে,
    অনুমান।
    দুর্নীতিবাজদের প্রকাণ্ড হাতও আমাকে দেখতে হয়েছে,ওদের ভবিষ্যৎ অন্ধকার।
    আবার অনেক দুখের রাতের হাতও দেখেছি, তার সকাল আসছে।
    আপনারা হাসবে না।
    নিজের হাতও আমি দেখেছি, আমার ভবিষ্যত এই জাতির হাতে।

    2
    1 Comment
    • খুব সুন্দর আর সাবলীল! লেখার মাঝে এই সাবলীলতা কবিতাকে আরো বেশী মোহনীয় করে তোলে!

Skip to toolbar