-
ধংসস্তুপের প্রেম
কইন্যা তুমি আসবা না?
আমার ঘরে ভীষণ আঁধার,
জাহান জুড়ে কেমন তুফান।
ভাঙা চালের আন্ধার ঘরে,
তুমিই চান্দের আলো।
খোদার কসম মরন কালে,
তুমিই যেন থাকো।তোমার আমার প্রণয় প্রলাপের অগ্নি বাসর।
অতঃপর মুখোমুখি বসে থাকা,
এই মোমদানির নিভু নিভু আলোয়,
কখন বা অস্ফুট স্বরে বলি,
হেলেনের বুকের বাসনা,
পুড়ে ছার খার হল ট্রয়।
ওপরে যুদ্ধ বিমান ভেসে যায়।
নিচের রাস্তায় পরে থাকে অগনিত লাশ।
নিঃস্ব ভিখেরি খোঁজে এক মুঠো ভাত।
কেউ বলে ওঠে, জল।
আসমানে পোকায় কাঁটা চাঁদ অগ্নিদগ্ধ পৃথিবীর পাণে চেয়ে থাকে।
মহামারির ছোঁয়ায় সহস্র সমাধি তার আলোয় উজ্জ্বল হয়।
ভূমি ধ্বসে ভাঙ্গে মানবিক মানচিত্র।আমরা ক্রমশ ধ্বংসের দিকে আবর্তিত হই ভয় হীন।
এই সেই রাত।
তোমার আমার প্রণয় প্রলাপের অগ্নি বাসর।
অতঃপর মুখোমুখি বসে থাকা,
এই মোমদানির নিভু নিভু আলোয়,
কেমন অবাক চেয়ে থাকা।
ঠোঁটে ঠোঁটে নীরবতা।
কখন বা অস্ফুট স্বরে বলি,
হেলেনের বুকের বাসনা,
পুড়ে ছার খার হল ট্রয়।কইন্যা তুমি আসবা না?
আমার ঘরে ভীষণ আঁধার,
জাহান জুড়ে কেমন তুফান।
ভাঙা চালের আন্ধার ঘরে,
তুমিই চান্দের আলো।
খোদার কসম মরন কালে,
তুমিই যেন থাকো।2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


শুভকামনা