Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 2 years, 4 months ago

    এখন কবিতা লিখতে ইচ্ছে করে না
    কবিতার টুটি চেপে জোটে না রুটি
    নিছকই ভাত এখন দূরদৃষ্টি
    সারমর্মে সোজা কথায়
    সহজ থাকা দায়
    এখন আমি মানে কৃষ্টি
    কুষ্ঠি বিচার নিজের
    আয়নায় কুদৃষ্টি
    শহরের অদ্ভুত অনিয়ম
    প্রয়োজন প্রজনন নিয়ে
    সকলের প্রেম বেশি
    বিচারক সকলে সাজে
    বিচার শুধুই কাঁদে
    আহ্লাদে গদগদ ভালোবাসাবাসি
    মেকিত্ব ভোড়ং আজ
    সুনিপুণ অন্ধ সাজ
    সকলেই সজাগ
    তবুও অন্ধ আজ

    4
    4 Comments
    • সুন্দর কবিতা। আপনাকে ধন্যবাদ

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 27 July 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar