Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আকর্ষণ
    বে দেও
    [অনুবাদ ]

    সময়ের বিস্মৃতির স্মারকে,
    শুরু থেকেই তা ছিল এক আকর্ষণ।
    যেন নাবিকের সমুদ্রের কাছে আত্ম সমর্পণ করে,
    একটি কাঠামো তাদের বাঁধা দেয়।
    সেই ভূমি থকে সাগরের তলদেশ পর্যন্ত।
    একটি ডলফিন তারাদের পার করে যায়।
    এবং আবারো ফিরে আসে সে সমুদ্রে।
    শাদা সৈকত ভেসে যায় অমৃত জোছনায়।
    লোনা জল গ্রাস করে সেই কাঠামোকে এবং শূন্যতাকে।
    জেলি ফিসেরা ল্যাম্প পোস্ট বেয়ে উঠে আসে,
    সাগরের লোনা জলে ভেসে যায় এই প্রস্তর খচিত সিঁড়ি।
    এবং জানালা দরোজা ভেদ করে প্লাবিত করে সব।
    তাকে তাড়া করে যে সমুদ্রের স্বপ্ন দেখেছিলো।

Skip to toolbar